অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় দুধের প্যাকেট পেলো তিন শতাধিক এতিম শিশু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুন ২০২১ রাত ১০:৩৩

remove_red_eye

৬৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক :ভোলায় দুটি সরকারি শিশু পরিবার কেন্দ্র ( এতিম খানা)রসহ তিনটি প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু পেলো সকলেট দুধের প্যাকেট। বুধবার ওই শিশুদের হাতে দুধের প্যাকেট তুলে দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডলসহ ওই দফতরের স্টাফরা। বিশ্ব দুগ্ধ দিবস কর্মসূচির অংশ হিসেবে শিশুদের পুষ্টি বাড়াতে এই কর্মসূচি নেয়া হয় । তবে ভার্চুয়ালি কর্মসূচির  উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী  চৌধুরী। সকালে বাংলাবাজার শিশু পরিবার ( বালক) ও চরনোয়াবাদ শিশু পরিবার ( বালিকা ) শিশুদের মধ্যে জনপ্রতি ২শ মিলি লিটার করে দুধের প্যাকেট বিতরণ করা হয়। এ ছাড়া ক্রোড়ালিয়া হাফিজিয়া মাদ্রাসার ইতিম শিশুদেরও দুধের প্যাকেট দেয়া হয়। এতিম খানার শিশুরা দুধের প্যাকেট পেয়ে বেজায় উচ্ছ¡স প্রকাশ করে। আব্দুর রহিম, মোঃ মামুন, রহিমা বেগম, উন্মেকুলসুম, হাফিজা বেগম, সালমা বেগমেরমত শিশু পরিবারের সব শিশুদেরই দাবি প্রতি সপ্তাহে তারা এমন পুষ্টিকর খাবার পেতে চায়।  বিভিন্ন সরকারি দপ্তর এগিয়ে এলে তাদেও দাবি পূরণ হতে পারে বলেও মনে করছেন জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা। এদিকে দুধ খাওয়ানো কর্মসুচিতে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইন্দ্রজীত কুমার মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রার্থ সারর্থি দত্ত, জেলা ডেইরী ফার্মমার্স এসোসিয়েশনের সভাপতি ইফতারুল হাসান স্বপন , ওই সংগঠনর সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার , সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম । জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, জেলায় ৭ লাখ গরু মহিষ রয়েছে। উৎপাদিত দুধ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা সম্ভব । তাই উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...