অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জমি দখল নিতে হামলা, আহত ৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুন ২০২১ রাত ১০:২৮

remove_red_eye

৫৫৯

জুয়েল সাহা : ভোলায় জমি দখল নিতে হামলা চালিয়ে তিনজনকে আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন, মৃত আব্দুল কালামের স্ত্রী নুর জাহান বেগম (৫০) ছেলে মোঃ খোকন (৩৫)  ও আনোয়ার হোসেনের ছেলে আব্দুল্লাহ্ (স্বপন) (৩৫)। তারা সবাই ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর সিপলী গ্রামের বাসিন্দা। শনিবার (৫ জুন) দুপুর ৩ টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোঃ খোকন ও স্বপন জানান, তাদের পৌতিক ৬০ শতাংশ জমির উপর বাগান, বসত ঘর ও পুকুর রয়েছে। তাদের পিতার মৃত্যুর পর থেকে স্থানীয় আমির হোসেন, আলী হোসেন ও খোরশেদ ওই জমি জোরপূর্বক দখল নেওয়ার জন্য চেষ্টা চালাতে থাকে। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কয়েকবার শালিশ মিমাংসায় বসলেও প্রতিপক্ষরা শালিশের মিমাংসা মানতে রাজি হয়নি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে তারা ওই জমির উপর একটি বাথরুম নির্মাণ করলে প্রতিপক্ষদের আমির হোসেনের ছেলে সুজন, সুমন ও আলী হোসেনের ছেলে হাসান ও সোহান ৭/৮ জন লাঠি ও রড নিয়ে  বাথরুম ভাঙচুর করে। এসময় তাদের দেখতে পেয়ে মারধর করে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্তরা জানান, তাদের জমি খোকন ও স্বপন জোরপূর্বক দখল নিতে আসে। এসময় তারা বাঁধা দিলে তাদের উপর হামালা চালায়। এতে তাদরে কয়েকজন আহত হয়েছেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, বিষয়টি শুনেছি, তবে কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...