অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুন ২০২১ রাত ১০:৩৬

remove_red_eye

৭৩৫

এইচ আর সুমন :  ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনুর্ধ্ব ১৭ জেলা পর্যায়ের  টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিার বিকালে ভোলা পুলিশ লাইন্স মাঠে   জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের  উদ্বোধন করেন  ভোলা জেলা  প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী।
এ সময় আরো উপস্থিত  ছিলেন ভোলা পুলিশ সুপার সরকার মোঃ কায়সার, ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাফাতুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত সাধারন সম্পাদক মুনতাসির আলম রবীন চৌধুরী প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে উদ্বোধনী খেলায় বালক দলে বোরহানউদ্দিন উপজেলাকে ভোলা সদর উপজেলা বালক দল ৩-০ গোলে পরাজিত করে। এবং বালিকা দলের খেলায় বোরহানউদ্দিন উপজেলাকে ৫-০ গোলে পরাজিত করে ভোলা সদর উপজেলা বালিকা দল। এ টুর্নামেন্টে ৭ উপজেলা ও এক পৌরসভা সহ মোট ৮টি দল অংশগ্রহন করবে।