বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই জুন ২০২১ রাত ১১:১৯
৫৭৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন মাঝের চরে সাইক্লোন ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফুড প্যাকেজ, তারপলিন ও হাইজিন প্যাকেজ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট।
শনিবার (৬ জুন) সদর উপজেলা কাচিয়া ইউনিয়ন এর মাঝের চর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাঝের চরের ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারে মাঝে শুকনো খাবার, তারপলিন ও হাইজিন প্যাকেজ বিতরন করেন।
এসময় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস রেড ক্রিসেন্ট এর লাইভলিহুড ম্যানেজার এন্ড ক্যাশ ফোকাল মেহেদী হাসান শিশির, ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, (এনডিআরটি) সদস্য সোহাগ, এনডিডব্লিউআরটি সদস্য বরকত, ইউনিটের (এনডিআরটি) সদস্য সাদ্দাম হোসেন, এনডিডব্লিউআরটি সদস্য সাহিদ হোসেন দীপু।
এছাড়াও ভলেন্টিয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন রহমান মিম, ইমতিয়াজুর রহমান, আল-আমীন প্রমুখ।
ত্রান বিতরনকালে রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বক্ষন সরকারের পাশাপাশি দূর্যোগ নিয়ে কাজ করে থাকে। দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দারিয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। তারি ধারাবাহিকতায় ভোলা জেলার ৭ উপজেলার ২৫শ পরিবারের জন্য এই ত্রান সামগ্রী পাঠিয়েছে আমরা ভোলা জেলা ইউনিট ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষন করে তাদের মাঝে এই ফুড প্যাকেজ পৌঁছে দিচ্ছি।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত