অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় শত বছরের পৈত্তিক বাড়ি থেকে সুবল চন্দ্রের পরিবারকে উৎখাতের চেষ্টা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২১ রাত ১২:০৫

remove_red_eye

৬০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা শহরের পৌর ৪ নং উত্তর চরনোয়াবাদ এলাকায় শত বছরের পৈত্তিক বাড়ি ও সম্পত্তি থেকে সুবল চন্দ্র মালের পরিবারকে উৎখাতে মরিয়া হয়ে ওঠার অভিযোগ ওঠেছে ভূমি দস্যু সাহাবুদ্দিনের বিরুদ্ধে। বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরে নিরাপত্তা দাবির পাশপাশি ওই ভূমি দস্যুর বিচার দাবি করেন সুবল চন্দ্র মাল, ৭০ বছর বয়সী সবিতা রানী ভক্ত, গীতা রানী ভক্ত ( ৬০), শিখা রানী , অবনী রানী মাল ।
 ভূক্তভোগী জানান, তাদের দাদা বাসু চরণের জন্মও এই বাড়িতে হয়েছে। ৪ একরের উপর সম্পত্তি ছিল তাদের। পিতা মনি চরণ মাল ও ওয়ারিশরা কিছু সম্পত্তি বিক্রি করেন। ৩০ বছর আগে ওয়ারিশদের কাছ থেকে ৬৩ শতাংশ জমি ক্রয় করেন ভ’ূমি দস্যু মোঃ সাহাবুদ্দিন । ওই জমি তিনি বুঝে নিয়ে ভোগ দখল করে আসছেন। কিন্তু হঠাৎ করে  সাহাবুদ্দিন মিয়া তাদের বসবাসরত ঘরবাড়িসহ আশপাশের জমি তার বলে দাবি করতে শুরু করেন। এমনকি তাদের উৎখাত করতে  সন্ত্রাসীদের লেলিয়ে দেন। জোরপূর্বক বাড়ির ভিতর পিলার স্থাপন করেন। বাঁধা দিতে গেলে ভয় ভীতি দেখাচ্ছেন। ঘরবাড়ি ছেড়ে ভারতে চলে যাওয়ার জন্য হুমকী দিচ্ছেন। সুবল চন্দ্র মাল জানান, পৈত্তিক সম্পত্তি হিসেবে তিনি ৬৬ শংতাংশ জমির মালিক। এ ছাড়া তার নিঃসন্তান মাসি’র অংশ পেয়েছেন ২২ শতাংশ।  প্রায় ৫ কোটি টাকা ওই সব জমি গ্রাস করতে মরিয়া হয়ে ওঠেছেন সাহাবুদ্দিন বাহিনী। শুধু তাই নয় ওই এলাকার অপরাপর মানুষের জমিও নামে বেনামে দখল করতে শুরু করেছে। এলাকায় শাহাবুদ্দিন ভূমিদস্যু হিসেবে খ্যাত হলেও অভিযোগ করেন সুবল চন্দ্র মালের পরিবার। এরা অভিযোগ করেন , এর আগে পৌরসভার বিচারে প্রমানিত হয় সাহাবুদ্দিন তার ক্রয়কৃত ৬৩ শতাংশ জমি ছাড়া আর কোন জমি পাবেন না । তারপরও তিনি জমি জোরপূর্বক দখল নিতে পিলার স্থাপন করেন । তবে সাহাবুদ্দিন দাবি করেন তিনি তার জমির সীমানা দিতে পিলার স্থাপন করেছেন। করো জমি দখল করেন নি। এলাকার সাবেক কাউন্সিলর শওকত হোসেন জানান, গত বছর তিনি এক সালিশী বৈঠকে সাহাবুদ্দিন আর কোন জমি পাবেন না বলে সিদ্ধান্ত দিয়ে ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...