বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই জুন ২০২১ রাত ১১:০৩
৬৩৯
মো: আমির হোসাইন, রাজাপুর থেকে : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে “পরিবেশ পুনরুদ্ধার,হোক সবার অঙ্গীকার” শ্লোগান নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বর মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান। এ সময় বক্তারা বলেন ,গাছ লাগান,পরিবেশ বাঁচান। গাছ আমাদের উপকারি বন্ধু। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের মেম্বর নাজমুন নাহার বেগম (৭,৮,৯), রাজাপুর ল্যাবরেটরী স্কুলের সহকারী শিক্ষক মো: আমির হোসাইন,সিপিপি টিমলিডার মো: তাজুল ইসলাম সরদার, বে-সরকারী সংস্থা জাগোনারীর পক্ষে রাজাপুর ইউনিয়ন কো অর্ডিনেটর মো: নুরুজ্জামান ,মনিটরিং অফিসার মো: হাসান শাহরিয়ার ,কমিউনিটি মোবিলাইজার মো: বিল্লাল খান ,আসাদ্জ্জুামান রাকিব ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ শিশু ও যুব কমিটি,ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগন । অনুষ্ঠানটির আয়োজনে ছিল ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ,রাজাপুর ইউনিয়ন পরিষদ ,সহযোহিতায় জাগো নারী আইসিডিআরএম প্রকল্প ,ভোলা সদর,ভোলা এবং কারিগরী সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত