বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জুন ২০২১ রাত ১১:৪৮
৬৪৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় অটোরিকশা চাপায় সুমাইয়া (৭) নামের এক শিশুর নিহত হয়েছে। আজ রবিবার (১৩ জুন) বিকালের দিকে
পূর্ব ইলিশা ৬নং ওর্য়াডের ইলিশা ইসলামিয়া মডেল কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া (৭) সদর উপজেলার পূর্ব ইলিশা চর আনন্দ পার্ট-৩, ৬নং ওর্য়াড তেমাথা দুলাল ব্যাপারি বাড়ির মোঃ জসিম এর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমাইয়া দুপুরের ভাত খেয়ে বাড়ির সামনে রাস্তায় এসে খেলা করছিলো। এমন সময় বেড়ির উপর থেকে যাত্রীবোঝাই একটি অটোরিকশা (বোরাক) পিছন থেকে তাকে বাড়ি দেয়। এসময় রক্তাক্ত অবস্থায় অটোরিকশার ড্রাইবার সুমাইয়াকে নিয়ে অন্য একটি অটোরিকশায় করে ভোলা সদর হাসপাতালে উদ্দেশ্য চলে আছে। কিন্তু আশার পথেই সুমাইয়ার মৃত্যু হয়। এসময় ঘাতক অটোরিকশা ড্রাইবার ইলিশা বাসস্ট্যান্ডে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ইলিশা বাসস্ট্যান্ড থেকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
ভোলা সদর হাসপাতালে সূত্রে জানাযায় বিকেল ৪ টার সময় কিছু লোক রক্তাক্ত অবস্থায় ৭ বছর বয়সি এক শিশুকে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
ভোলার ইলিশা পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্র'র ইন-চার্জ আনিসুর রহমান জানান, আজ বিকেলের দিকে ইলিশা লঞ্চঘাট থেকে যাত্রীনিয়ে আটোরিকশা (বোরাক) ভোলা উদ্দেশ্য যাচ্ছিল তখন রাস্তার পাশে থাকা সুমাইয়া নামের এক শিশুকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অটোরিকশা (বোরাক) কে জব্দ করি এবং আটোরিকশা ড্রাইবার পালিয়ে যায়।এখন পর্যন্ত পরিবারের পক্ষে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক