অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মাকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দিলো ছেলে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ১২:০৫

remove_red_eye

৭০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জয়তুল বিবি (৪৫) নামে এক মাকে তার বসত ঘর থেকে বের করে ছেলে ওই ঘরে ডাবল তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ছেলে নাম মোঃ হেলাল (২৪)। সে পেশায় একজন কাঠের ব্যবসায়ী।  রবিবার (১৩ জুন) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুঞ্জপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই মা তালাবদ্ধ ঘরের দরজার সামনে বসে বিকেল পর্যন্ত ঘরে প্রবেশের জন্য কাঁদতে দেখা গেছে।
জয়তুল বিবি নামে ওই মা অভিযোগ করে জানান, প্রায় ২০ বছর আগে তার স্বামী শাহে আলম অন্যত্র বিয়ে করার পর থেকে তার পরিবারের কোন খোঁজ-খবর নেননি। পরে সন্তাদের নিয়ে নিয়ে তিনি অনেক বিপাকে পড়েন। এরপর ঢাকা ও চট্টগ্রাম গিয়ে তিনি বিভিন্ন কাজ করে সংসার চালান। এছাড়াও কিছু টাকা সঞ্চয় করে গ্রামের বাড়ি কুঞ্জপট্টি এলাকায় প্রায় ১৫ গন্ডা জমি ক্রয় করেন। ছেলেরা বড় হয়ে আয় রোজগার করতে শুরু করলে তিনি গ্রামের বাড়ি চলে আসেন। বেশ কয়েক বছর আগে তার বড় ছেলে বিল্লাল হোসেন ও ছোট ছেলে হেলাল বিয়ে করেন। বড় ছেলে স্ত্রী সন্তান নিয়ে ঢাকা থেকে ছোট খাটো ব্যবসা করে সংসার চালায়। বড় ছেলে তার খাওয়ার খরচের টাকা দেয়। এবং ছোট ছেলে হেলাল গ্রামেই থাকেন স্ত্রী সন্তান নিয়ে আলাদা হয়ে যায়। কখন তাকে খাওয়ার খরচের টাকা দিতো না। উল্টো তার ক্রয়কৃত জমির লিখে দেওয়ার জন্য চাপ দিতো ছেলে হেলাল ও তার স্ত্রী রিনা আক্তার তুলি।
তিনি আরো অভিযোগ করে জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকালে হেলাল ও তা স্ত্রী আবারও তাকে জমি লিখে দিতে চাপ প্রয়োগ করে। এতে সে রাজি না হওয়ায় ছেলে ও ছেলে বউ তার বসত ঘর থেকে বের করে তালাবদ্ধ করে দেয়। এখন তিনি ঘরে ঢোকতে পারছেন না। এলাকাবাসীও হেলাল ও তার স্ত্রীর ভয়ে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এসে না।
অভিযুক্ত ছেলে মোঃ হেলাল অভিযোগ অস্বীকার করে জানান, তিনি অনেক কষ্ট করে ৪০ শতাংশ জমি ক্রয় করেছেন। সে জমিতে ঘর করে তার মাকে থাকতে দিয়েছেন। কিন্তু তার বড় ভাই বিল্লাল হোসেন ও মামা মোঃ আফসার পাটওয়ারি তার জমি ভোগ দখল করার জন্য মাকে দিয়ে এসব ষড়যন্ত্র করছেন।
তিনি আরো জানান, সকাল ৮ টার দিকে তিনি বাড়ি থেকে ভোলার শহরের কাজে চলে যান। পরে সাড়ে ১০ টার দিকে তিনি শুনেছেন তার স্ত্রীর সাথে ঝগড়া করে তার মা ঘর থেকে বের হয়ে গেছেন। আর তালাবদ্ধ ঘরটিতে তার মা থাকেন না। তিনি তার বড় ভাইর ঘরে থাকেন।  
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্ত হেলালকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত চলছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...