অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জুন ২০২১ রাত ১১:২৮

remove_red_eye

৭৮৩

ঘরে পানি ঢুকে মানুষের দুর্ভোগ চরমে  

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার  পৌর খাল ও ড্রেন বন্ধ থাকায় মঙ্গলবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে শহরের কালি বাড়ি রোডের বিল্লা মসজিদ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।  বৃষ্টির পানি নিস্কাশন না হওয়ায় ঘরবাড়িতে হাটু পরিমান পানি জমে যায়। ঘরবাড়িতে পানি প্রবেশে চরম দুর্ভোগ পোহাতে হয়  এলাকাবাসীকে। মঙ্গলবার সকালে এমন অবস্থা দেখা যায়, কালীবাড়ি ২ নং ওয়ার্ডের বিল্লাবাড়ি মসজিদ এলাকায় । একই অবস্থা ছিল পৌর আলগী এলাকায়। শহরের প্রধান সড়কেও পানি জমে থাকতে দেখা যায়।
 গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা জানান, পৌর দুই নং ওয়ার্ডের কাউন্সিল মিজানুর রহমানকে বিষয়টি জানানো হলে তিনি ব্যবস্থা নিবেন বললেও দিনভর দেখা যায় নি তাকে।  পৌর প্রকৌশলী মোঃ জাকির হোসেন জানান, খালের দুই পাড়ে ওয়ার্কওয়ে নির্মান কাজ চলমান থাকায় খাল বন্ধ রাখা হয়েছে। তবে পানি নামার জন্য বিকল্প ব্যবস্থা করছেন। স্থানীয়রা জানান, শহরের পৌর আলগী, কালীবাড়ি রোড, পৌর রতনপুর, গাজিপুর রোড, অফিসার পাড়া বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।  শিবপুর ও ধনিয়া  ইউনিয়নের কয়েক মেম্বার জানান, ভোলার খাল বন্ধ থাকায় তাদের এলাকার কম পক্ষে ১০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এছাড়াও শহরের বেশ কিছু পুকুর ভরাট হয়ে গেছে। যে কারনে অনেক এলাকায় জলাব্দতা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালের বৃষ্টিতে গাজিপুর রোড চেয়ারম্যান লেন মহল্লায় জলাব্ধতা দেয়া দেয়।
 জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী জানান, শহরের এমন পরিস্থিতি কাম্য নয়। পানি নিস্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষকে বলা হয়েছে বলেও জানান তিনি।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...