বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই জুন ২০২১ রাত ১১:৩০
৫৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বাংলাবাজার এলাকায় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় টানা বৃষ্টিতে ইউনিয়ন পরিষদের সামনে বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ঘরবাড়িসহ সমগ্র এলাকা পানিতে তলিয়ে আছে। ওই এলাকার মানুষের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বুধবার ওই এলাকায় এমন দুর্ভোগের কথা জানান স্থানীয়রা। তাদের অভিযোগ জনপ্রতিনিধিরা এই সমস্যা সমাধানে এগিয়ে আসছেন না। এমন পরিস্থিতিতে ক্ষেতের ফসল বিনষ্ট হচ্ছে। ভেসে গেছে পুকুরের মাছ। জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে দুর্ভোগ ভয়াবহ হবে বলেও জানান তারা। দক্ষিণ দিঘলদী ইউপি চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন জানান, অ-পরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মান করায়, পানি নিস্কাশন ব্যহত হচ্ছে। ড্রেনও নির্মান করা যাচ্ছে না। বিষয়টি তিনি দেখছেন বলেও জানান। অপরদিকে টানা বৃষ্টিতে বাংলাবাজার নির্মানাধিন ব্রিজের এ্যাপ্রোচ সড়কের গাইড ওয়াল ড্যাবে (বসে) গেছে। ঠিকাদার আখতার হোসেন জানান, দ্রæত ওই কাজ সংস্কার করা হবে। অপরদিকে শিবপুর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন জানান, তার এলাকার এক নং ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে খালে বাঁধ থাকায় পানি নিস্কাশন হচ্ছে না। স্থানীয়রা মাছ চাষ করার জন্য ওই খালে বাঁধ দেয়। বাঁধ কেটে দেয়ার জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানান। অপরদিকে টানা বৃষ্টি ও ঝড়োবাতাস থাকায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে পানির চাপ বাড়ায় জেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক