হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১৭ই জুন ২০২১ রাত ১১:১২
৫৭৪
হাসনাইন আহমেদ মুন্না : জেলায় মুজিব বর্ষ উপলক্ষ্যে দ্বিতীয় পর্যায় ৩৭১ টি ভূমি ও গৃহহীন পরিবার নতুন ঘর পচ্ছে। ২ শতাংশ জমির উপর নির্মিত এসব ঘর নির্মাণে মোট ৭ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে ২৫৮ টি গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জুন জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। বাকি ১১৩ টি ঘরের কাজ জুলাই মাসের মধ্যে শেষ করা হবে। এছাড়া মুজিব বর্ষের প্রথম পর্যায়ে ৫২০ টি ভূমিহীন পরিবার ঘর পেয়েছেন এই জেলায়।
ঘরের দলিল রেজিস্ট্রেশন, নামজারী, গৃহ সনদ ও নাম ফলক তৈরির পক্রিয়া চলমান রয়েছে। মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন সংক্রান্ত মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে আজ জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী- চৌধুরী এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, দ্বিতীয় পর্যায়ে জেলায় মোট ঘরের মধ্যে সদর উপজেলায় ৫৫টি ঘরের জন্য ব্যয় হয়েছে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা, বোরহানউদ্দিনে ১৬টি ঘরের জন্য ৩০ লাখ ৪০ হাজার টাকা, দৌলতখানে ২০টির জন্য ৩৮ লাখ টাকা, লালমোহনে ২০টির জন্য ৩৮ লাখ টাকা। তজুমদ্দিনে ১৫০টির জন্য ২ কোটি ৮৫ লাখ টাকা, চরফ্যাসনে ৬০টির জন্য ১ কোটি ১৪ লাখ টাকা ও মনপুরায় ৫০ টি ঘরের জন্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক জানান, জেলায় মোট ৮ হাজার ৮৮২ টি ভূমিহীন পরিবারের তালিকা করা হয়েছে। ভোলা দ্বীপ জেলা হওয়াতে চারদিকে পানি বেষ্টিত। তাই এখানে ভূমিহীনদের সংখ্যা বেশি। গৃহ নির্মাণের এই উদ্যোগ পর্যাক্রমে চালিয়ে যেতে পারলে ভোলায় আর কোন গৃহহীন পরিবার থাকবেনা। ঘরগুলোর গুণগত মান অত্যন্ত উন্নত। সরাসরি উপজেলা প্রশাসন মনিটরিং করছে এসব গৃহ নির্মাণে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সুজিত হওলাদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু প্রমূখ।
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক