অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের ত্রি-বার্ষিক সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে জুন ২০২১ রাত ১২:০২

remove_red_eye

৬৯৫

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো: টিপু সুলতানকে সভাপতি, মো: মুছা কালিমুল্লাকে সাধারণ সম্পাদক ও মো: মাকসুদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। শনিবার সকালে থেকে ভোলা টাউন কমিটি (বাংলা স্কুল) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল হোসেন সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের হাট কো-অপারেটিভ কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ, কবি মোজাম্মেল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতান, সহকারি অধ্যাপক মো. শফিকুল ইসলাম, বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের ভোলা জেলা কমিটির সভাপতি আবু তাহের, কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল হক, পাংগাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান রিপন, ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিন, চন্দ্র প্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব, কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ভোলার কৃতি সন্তান রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হাসান সেলিমকে দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ভোলা জেলা কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব, প্রয়াত অধ্যক্ষ মো: রফিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...