বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে জুন ২০২১ সকাল ১১:৪৬
৬৪১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বৈরী আবহাওয়ার মধ্যে জেলার চার উপজেলার ১২টি ইউনিয়নে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন চলছে। বৃষ্টি উপেক্ষা করে অনেকেই এসেছেন ভোট দিতে। তবে বৃষ্টির কারনে ভোটারদের উপস্থিতি ছিলো অনেক কম। কেন্দ্রের বাইরে মাঠে ভোটারদের লাইন না থাকলেও ভেতরে অবস্থান করছেন ভোটাররা। পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি কিছুটা বেশী। তবে বৃষ্টি কমলে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে ভোটারদের অনেকেই মানছেন না স্বাস্থবিধি। তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার পাশাপাশি ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ও গঙ্গাপুর, তজুমদ্দিন উপজেলার চাচরা, সম্ভুপুর ও চাঁদপুর, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ও হাজিরহাট, চরফ্যাসনের চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চরফ্যাসন উপজেলার ৫টি ও বোরহানউদ্দিনের ১টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছেনা। তবে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট হচ্ছে।
সূত্র আরো জানান, ভোলা জেলার ১২টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন, সদস্য পদে ৪০১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন নারী ভোটের মাঠে রয়েছেন। সকাল ৮টা থেকে এসব ইউনিয়নে ১৪১ টি ভোটকেন্দ্রের ৬৬৮ টি কক্ষে ২ লাখ ২৭ হাজার ৬১ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করছেন। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩০ জন পুরুষ ভোটার ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৯ হাজার ৩১ জন।
জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন সাংবাদিকদের জানান, নির্বাচন অবাদ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় ৪ প্লাটুন বিজিবি, মনপুরায় ২৫ জন কোষ্টগার্ড সদস্য, প্রতি উপজেলায় র্যাবের ২টি করে টিম, ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ জন জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আনসার ও পুলিশ সস্যরা দায়িত্ব পালন করছেন।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত