অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় করোনা সংক্রমণের হার বেড়ে ২১ শতাংশে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুন ২০২১ রাত ১০:৩২

remove_red_eye

৬০৪

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৩টি নমুনা পরীক্ষায় নতুন করে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪ জন ও ৩ জন দৌলতখান উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ২১.২০ শতাংশ- যা গত দুই সপ্তাহে সর্বোচ্চ। একদিন আগে মঙ্গলবার আক্রান্তের হার ছিল ৭.৬৯ শতাংশ। হঠাৎ করে একদিনের ব্যবধানে সংক্রমণের হার প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে। সিভিল সার্জর কার্যালয় সূত্র আরো জানায়, এখন পর্যন্ত জেলার ৭টি উপজেলায় করোনা শনাক্ত ২ হাজার ৮ জনে দাঁড়িয়েছে।
সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪৯ জন। একই সময়ে জেলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ৭৪০জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩৩ জন। সেখানে বর্তমানে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে ১৩৫ জন। ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সিরাজ উদ্দিন জানান, হঠাৎ করেই ভোলায় করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে তিনি জানান, জেলার প্রতিটি উপজেলায় প্রাথমিকভাবে এন্টিজেন টেস্ট করা হচ্ছে। তাই এন্টিজেন নেগেটিভ আসলে মানুষ আর নমুনা দিতে আসে না। পাশাপাশি অনেকের করোনার লক্ষণ থাকলেও নমুনা পরীক্ষা না করে বাড়িতে থেকে সুস্থ হচ্ছেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...