অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

আওয়ামী লীগ বাংলার স্বাধীনতার বীজ রোপন করেছিল : তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুন ২০২১ রাত ১১:০০

remove_red_eye

৭০৫

প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের গৌরবের ইতিহাত তুলে ধরে আওয়ামী লীগ উপদেষ্ট পরিষদ সদস্য,সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু জীবনের যৌবন কাটিয়েছেন আওয়ামী লীগের সাথে। ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়ে নিজে কারা নির্যাতন ভোগ করেছিলেন। ভাষা আন্দোলণের মধ্যদিয়ে আওয়ামী লীগ বাংলার স্বাধীনতা বীজ রোপন করেছিল। প্রথমে যুক্তফ্রন্ট গঠন, ৬ দফার মুক্তির সনদ, ৬৯ এর গণঅভুত্থ্যান, ৭০ এর নির্বাচন এবং ৭১ এর মুক্তিযুদ্ধ সবাই আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের জন্ম না হলে আমাদের এ দেশ স্বাধীন হতো না।

 বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার জেলা পরিষদ অডিটরিয়ামে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন।  

জাতির জনক বঙ্গবন্ধুর সান্নিধ্যে থাকাকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, আমার ইচ্ছা ছিল রাজনীতি করলে বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করব। আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। বরিশাল বিএম কলেজে ছাত্রলীগ করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর হলের ভিপি, ঢাকসুর ভিপি, ছাত্রলীগের সভাপতি, সর্বদলীয় ছাত্র পরিষদের আহবায়কের দায়িত্ব এগুলো আল্লাহর অসীম রহমত। বঙ্গবন্ধু একজন মহান নেতা ছিলেন। তার কোন তুলনা হয়না। তিনি কি আদর আমাকে করতেন! আমি রক্ত দিয়েও বঙ্গবন্ধুর ঋণ কোনদিন শোধ করতে পারব না। তিনি আমাকে তার কাছে রাখতের, বুকে টেনে নিতেন। পৃথিবীর সব জায়গায় আমাকে নিয়ে যেতেন।

দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে তোফায়েল আহমেদ আরও  বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু যা করে যেতে পারেন নাই তার কন্যা শেখ হাসিনা তা করে চলেছেন। দেশকে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত হিসেবে গড়ে তুলেছেন।

আলোচনা সভার আগে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুসহ নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হামিদুল হক বাহালুল, এডভোকেট আশরাফ হোসেন লাবু, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও আলহাজ্ব মোঃ ইউনুছ। সভায় পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...