অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বোরো সংগ্রহ কার্যক্রম চলছে

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৪শে জুন ২০২১ রাত ১১:১৮

remove_red_eye

৫৫০

ইতোমধ্যে ৭ হাজার ৫৯০ মে:টন ধান চাল সংগ্রহ

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলার ৭ উপজেলায় চলছে বোরো সংগ্রহ কার্যক্রম। জেলায় এ বছর সাড়ে ১২ হাজার মে:টন বোরো ধান-চাল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ধান রয়েছে ৭ হাজার ৯৪০ মে:টন ও চাল ৪ হাজার ৭১৪ মে:টন। ইতোমধ্যে ৭ হাজার ৫৯০ মে:টন ধান-চাল সংগ্রহ হয়েছে। প্রতি কেজি চালের দাম সরকার নির্ধারণ করেছে ৪০ টাকা ও ধানের মূল্য ২৭ টাকা করে। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনায় লাভবান হচ্ছেন কৃষকরা।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দিপ কুমার দাস জানান, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে জেলায় বোরো ধান সংগ্রহ অভিযান ২৮ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১৬ আগষ্ট পর্যন্ত। এছাড়া ৭ মে থেকে চাল সংগ্রহ আরম্ভ হয়েছে, যা ১৬ আগষ্ট পর্যন্ত চলবে। গতকাল পর্যন্ত জেলায় ৫ হাজার ৩’শ মে:টন ধান ও ২ হাজার ২৯০ মে:টন চাল উৎপাদন হয়েছে। সরকারের এই উদ্যেগের ফলে কৃষকরা তাদের সঠিক মূল্য পাচ্ছে এবং ধানের আবাদ বাড়ছে।
তিনি আরো জানান, জেলার মোট বোরো সংগ্রহের জন্য সদর উপজেলায় ১৩’শ ৫১ মে:টন ধান ও ২৬’শ ৮৯ মে:টন চাল লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বোরহানউদ্দিনে ২ হাজার ৬ মে:টন ধান, দৌলতখানে ৩’শ মে:টন ধান, লালমোহনে ১ হাজার ১৯ মে:টন ধান, তজুমদ্দিনে ৪৪৮ মে:টন ধান, চরফ্যাসনে ২৮’শ মে:টন ধান ও ১২’শ ২৯ মে:টন চাল সংগ্রহের লক্ষ্যে কাজ চলছে। আশা করা হচ্ছে ধান-চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা অতিক্রিম হবে।
ভোলা সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাইদ লিটন বলেন, সদর উপজেলায় ইতোমধ্যে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনায় কৃষকরা লাভবান হচ্ছে। কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে তাদের একাউন্টে টাকা চলে যায়। কোন ধরনের দালালদের দৌরাত্ব নেই এখানে।
জেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান , এবছর ব্যাপক পরিমাণ বোরো ধান উৎপাদন হয়েছে। এক কেজি ধানে কৃষকদের উৎপাদন খরছ হয়েছে ২১ টাকা। তাই ২৭ টাকা ধান বিক্রি হওয়াতে তাদের ৬ টাকা লাভ হচ্ছে কেজিতে। এছাড়া এবছর ৩ লাখ ৮০ হাজার ৭২৬ মে:টন ধান ও ২ লাখ ৫৩ হাজার ৮১৭ মে:টন চাল উৎপাদন হয়েছে। যা লক্ষ্যমাত্রার চাইতে অনেক বেশি।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...