অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বরিশাল ডিআইজি’র সাথে ভোলা পূজা পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত 


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৫শে জুন ২০২১ সকাল ০৯:১৩

remove_red_eye

৭৭৬

অচিন্ত্য মজুমদার :: বরিশাল বিভাগীগের নবনিযুক্ত বাংলাদেশ পুলিশের ডিআইজি এসএম আক্তারুজ্জামান ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।  বৃহস্পতিবার রাতে শহরের লক্ষ্মী গোবিন্দ ঠাকুর জিউর মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে তিনি এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

 

এসময় ডিআইজি আক্তারুজ্জামান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,  ভালো কাজকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দৃস্কৃতিকারীরা কারো বন্ধু হয় না। যারা মানুষের ক্ষতি করে তারা মানুষ হতে পারে না। এ সময় তিনি ভোলা-১ আসনের সংসদ সদস্য  সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, তিনি আমাদের স্বাধীনতার একটি অংশ। তার ভোলায় শান্তির পরিবেশ বজায় থাকবে। আর এটা বস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব। 

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, বরিশালের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাবেক সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সাবেক জেলা শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম সাহা, সহ সভাপতি শিবু কর্মকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওরাদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা, সহ দপ্তর সম্পাদক রাজন সাহাসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...