অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আমার বাড়ি আমার খামার প্রকল্প’র ঋণের টাকা আদায় নিয়ে অপ্রীতিকর ঘটনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুন ২০২১ রাত ১১:২৬

remove_red_eye

৫৫৫

৮ হাজার টাকা ঋণ  নেয়ার ৯ বছর পরও পরিশোধ করা হয়নি

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’র আমার বাড়ি, আমার খামার প্রকল্পের ঋণের টাকা আদায়কে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে দুই পক্ষের মধ্যে  বাকবিতন্ডা কথাকাটাকাটি হয়। এই নিয়ে ঋণ গ্রহীতা ও দাতা পক্ষ থেকে পাল্টা-পাল্টি অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ‘আমার বাড়ি, আমার খামার প্রকল্প’র ভোলা রাজাপুর ইউনিয়নের চর মোহাম্মদ আলী গ্রাম উন্নয়ন দল সমিতির মাধ্যমে ২০১২ সালের ১৫ ফেব্রæয়ারি ৮ হাজার টাকা ঋণ গ্রহণ করে রুমা বেগম নামের এক নারী। রুমা বেগম রাজাপুর ইউনিয়নের কালুপুর গ্রামের নিরব ভুইয়ার স্ত্রী। দীর্ঘ ৯ বছর যাবত ঋণ পরিশোধ না করায় প্রকল্পের কর্মকর্তা মো: জসিম রুমা বেগমের স্বামী উপজেলা চত্বরে গেলে তাকে ঋনের ব্যাপারে জিজ্ঞাসা করলে বুধবার উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় ও উত্তেজনা দেখা দেয়।
এ ব্যাপারে ঋণগ্রহীতার স্বামী নিরব ভুইয়া জানান, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা কর্মকর্তা মো: জসিম বুধবার তাকে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে জোর পূর্বক তাদের কার্যালয়ে নিয়ে হেনস্তা করে। অপরদিকে এ অভিযোগ অস্বীকার করে জসিম জানান, নিরব ভুইয়ার স্ত্রী ৯ বছর আগে প্রকল্প থেকে ৮ হাজার টাকা ঋন গ্রহণ করে। দীর্ঘ সময় ধরে ঋন পরিশোধ করেননি। একাধিক বার ঋনের টাকা আদায় করতে তাদের বাড়িতে গিয়ে তাগাদা দিলেও টাকা পরিশোধ করেননি। এ ব্যাপারে গত বুধবার এ বিষয়ে জিজ্ঞাসা করি। যার ফলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠে অশোভন আচরন করে।  এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু তাকে কোন হেনস্তা করা হয়নি। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরাায় পুরো ঘটনাটি সংরক্ষিত রয়েছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...