অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় টাকা আত্মসাতের মামলায় ইউনাইডেট মাল্টিপারপাসের ৫ কর্মকর্তা কারাগারে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুলাই ২০২১ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

৬৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলায় বহু আলোচিত ইউনাইডেট মাল্টিপারপাস কো অপরেটিভ সোসাইটি লি: নামে গ্রহকের টাকা আত্মসাতের মামলায় ওই কোম্পানির সভাপতি আব্দুল খালেক মিয়া, মোঃ মনছুর আলম, খায়রুল ইসলাম, মোঃ ফখরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন নামে ৫ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে ভোলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আলী হায়দার। বুধবার দুপুরে মামলার বাদি মোঃ মোঃ দেলোয়ার হোসেনের করা মামলায় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এ নির্দেশ প্রদান করেন।

মামলার বাদি পক্ষের এ্যাডভোকেট মোঃ আরিফুল রহমান ও মামলা বিবরণে জানাযায়, ইউনাইডেট মাল্টিপারপাস কোঃ অপরেটিভ সোসাইটি লিঃ নামে প্রতিষ্ঠানে প্রবাসী দেলোয়ার হোসেন ২০১৭ সালে শতকরা ১৮ পাসেন্ট লাভে ৫ লাখ ৪০ হাজার টাকা বিনিয়োগ করেন। যা লাভ্যাংশসহ মোট ১১ লক্ষ ৬৯ হাজার ৮০০ টাকা পাওনা হয়। এছাড়াও মামলার স্বাক্ষী মাওলানা মো: মহিবুল্লা ২০১৮ সালের জানুয়ারি মাসে ৪ লাখ টাকা শতকরা ১৮ পাসেন্ট লাভে ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন। যা লাভ্যাংশসহ ৬ লক্ষ ৪৬ হাজার টাকা পাওনা হয়। কিন্তু তাদের পাওনা টাকার জন্য অফিসে গেলে তালা বদ্ধ পায়। এর পর ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে ১৮ মে ২০২১ তারিখে যোগাযোগ করলে জানায়,তাদের টাকা দিতে অস্বকৃতি জানায়। এ টাকা আতœসাতের ঘটনায় এর প্রতিষ্ঠাতানের সভাপতি ও বর্তমান পরিচালক মোঃ মঞ্জুরুল আলম,বর্তমান সভাপতি আব্দুল খালেক ওরুফে টিন খালেক, সহ সভাপতি মোঃ ইউসুফ, সাধারন সম্পাদক রোজিনা আক্তার, কর্মকর্তা ও সদস্য মোঃ মনছুর আলম, খায়রুল ইসলাম, মোঃ ফখরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৬/৪২০ / ৫০৪ /১০৯ ধারায় অর্থ আত্মসাতের মামলা করেন মোঃ দেলোয়ার হোসেন । ওই মামলায় আসামীদের মধ্যে বুধবার ওই কোম্পানির সভাপতি আব্দুল খালেক মিয়া, মোঃ মনছুর আলম, খায়রুল ইসলাম, মোঃ ফখরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জন হাজির হলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।

তিনি আরো জানান, ওই মামলায় প্রধান আসামী প্রতিষ্ঠাতানের সভাপতি ও বর্তমান পরিচালক মোঃ মঞ্জুরুল আলমসহ তিনজন পলাতক রয়েছেন। এছাড়াও প্রতিষ্ঠাতানের অংশিদার মাজাহারুল ইসলাম মালিকানা দাবী করে ১০০ কোটি টাকা আত্মসাতের মামলাসহ একাধিক চেক ডিজঅনার মামলা রয়েছে বলে জানা গেছে।

এদিকে ইউনাইডেট মাল্টিপারপাস কোঃ অপরেটিভ সোসাইটি লি: সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে গ্রহকের জমাকৃত ও জামানতের টাকা ফেরত দিয়ে ওই প্রতিষ্ঠানের সকল প্রতারককে আইনের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান সাধারণ গ্রহকরা।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...