অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১লা জুলাই ২০২১ সন্ধ্যা ০৭:২৫
৬৩৯
অচিন্ত্য মজুমদার :: করোনা সংক্রামন প্রতিরোধে কঠোর বিধিনিষেধের প্রথম দিন ভোলায় প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী কঠোর অবস্থানে মাঠে নামে। এসময় লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে বের হওয়া ও স্বাস্থ্যবিধি না মানায় ২ জনকে ৫ দিনের কারাদণ্ড দেয়ার পাশাপাশি ১০৪ জনের ১ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সাত উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের ১৯টি দল এ জরিমানা আদায় করে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে সকাল থেকে জেলা প্রশাসনের একধিক ভ্রাম্যমান আদালতের ১৯ দল জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় লকডাউন উপেক্ষা করে অকারণে ঘর থেকে বের হওয়া ও মাস্ক না পরার অপরাধে সিরাজ ও মোরশেদ নামে ২ যুবককে ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৯৯টি মামলায় ১০৪ জনকে ১ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
কঠোর বিধিনিষেধে সরকারি নির্দেশনা অমান্য করলে জেল, জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় জেলা প্রশাসক কার্যালয় সূত্র।
অপরদিকে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা বাইরে বের হওয়া মানুষ, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল দেখলেই থামাচ্ছেন- কিন্তু সবাই কোনো না কোনো অজুহাত দেখাচ্ছেন। বাইরে বের হওয়ার কারণ একেবারে অযৌক্তিক হলে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন তারা। কোনো কোনো ক্ষেত্রে মানবিক বিবেচনায় দেয়া হচ্ছে ছাড়।
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক