অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২১ সন্ধ্যা ০৬:০৯
৭৬০
অচিন্ত্য মজুমদার :: ভোলায় ১৫ দিনের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। যেখানে গত ৪ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৫ দিনে করোনা আক্রান্ত হয়েছিল ৪৪ জন। তা পরবর্তী ১৫ দিনে ৪ জুলাই পর্যন্ত বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৫টি নমুনা পরীক্ষায় নতুন করে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, এছাড়া দৌলতখান, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় এক জন করে রয়েছে। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪২.৮৫ শতাংশ- যা গত এক মাসে সর্বোচ্চ। একদিন আগে শনিবার আক্রান্তের হার ছিল ২৩.৫২ শতাংশ। হঠাৎ করে একদিনের ব্যবধানে সংক্রমণের হার প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রবিবার ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সিভিল সার্জর কার্যালয় সূত্র আরো জানায়, এখন পর্যন্ত জেলার ৭টি উপজেলায় করোনা শনাক্ত ২ হাজার ৩৭ জনে দাঁড়িয়েছে। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭ জন। নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪৮৬ জনের। একই সময়ে জেলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ৮৫২ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪২ জন। সেখানে বর্তমানে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে ১৩৫ জন।
ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সিরাজ উদ্দিন জানান, হঠাৎ করেই ভোলায় করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি জানান, লকডাউনের খবরে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর নোয়াখালীসহ ভারত থেকে মানুষ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। এদের মাধ্যমে সংক্রমণ বৃদ্ধি পাওয়া শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সাত উপজেলায় গত ২৪ ঘন্টায় ৩৫ জনের হোম কোয়ারেন্টান নিশ্চিত করেছে। বর্তমানে জেলার বাইরে থেকে আসা ৪৬ জন হোম কোয়ারেন্টানে রয়েছে বলেও জানান তিনি।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক