অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় করোনা আক্রান্তের হার ৪২.৮৫ শতাংশ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২১ সন্ধ্যা ০৬:০৯

remove_red_eye

৭৭৫

অচিন্ত্য মজুমদার :: ভোলায় ১৫ দিনের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। যেখানে গত ৪ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৫ দিনে করোনা আক্রান্ত হয়েছিল ৪৪ জন। তা পরবর্তী ১৫ দিনে ৪ জুলাই পর্যন্ত বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৫টি নমুনা পরীক্ষায় নতুন করে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, এছাড়া দৌলতখান, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় এক জন করে রয়েছে। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪২.৮৫ শতাংশ- যা গত এক মাসে সর্বোচ্চ। একদিন আগে শনিবার আক্রান্তের হার ছিল ২৩.৫২ শতাংশ। হঠাৎ করে একদিনের ব্যবধানে সংক্রমণের হার প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রবিবার  ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জর কার্যালয় সূত্র আরো জানায়, এখন পর্যন্ত জেলার ৭টি উপজেলায় করোনা শনাক্ত ২ হাজার ৩৭ জনে দাঁড়িয়েছে। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭ জন। নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪৮৬ জনের। একই সময়ে জেলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ৮৫২ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪২ জন। সেখানে বর্তমানে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে ১৩৫ জন।

ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সিরাজ উদ্দিন জানান, হঠাৎ করেই ভোলায় করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি জানান, লকডাউনের খবরে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর নোয়াখালীসহ ভারত থেকে মানুষ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। এদের মাধ্যমে সংক্রমণ বৃদ্ধি পাওয়া শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সাত উপজেলায় গত ২৪ ঘন্টায় ৩৫ জনের হোম কোয়ারেন্টান নিশ্চিত করেছে। বর্তমানে জেলার বাইরে থেকে আসা  ৪৬ জন হোম কোয়ারেন্টানে রয়েছে বলেও জানান তিনি।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...