অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় রাস্তায় বেরিয়ে ৬৫৯ জনের জরিমানা, জেল ১৫ জনের

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২১ সন্ধ্যা ০৬:১১

remove_red_eye

৭৬২

অচিন্ত্য মজুমদার ::  ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় এ পর্যন্ত ৬৫৯ জনকে ৫ লক্ষ ৯৭ হাজার ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন রবিবার সকাল থেকে গত তিনদিনের তুলনায় বাজারে সাধারণ মানুষকে অহেতুক ঘোরাঘুরি করতে দেখা গেছে। রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দেয়ার পাশাপাশি উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। স্বাস্থ্য বিধি না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ও লকডাউনের শর্ত ভঙ্গ করায় এদের মধ্যে রবিবার ৬১ জনকে ৭৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ৪ জনকে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

এদিকে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে টহল দিচ্ছে নৌবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা। শহরের প্রবেশদ্বার বাংলা স্কুল মোড়, বরিশাল দালান মোড়, কালিনাথ রায়ের বাজার, বয়েজ স্কুল মোড়, ইলিশা বাস স্ট্যান্ড, নতুন বাজার, যুগীরঘোল মোড়, গাজীপুরা ডরোড, বাংলা বাজার ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে রাস্তায় বের হওয়া লোকজন ও যানবাহন আটকে ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে তারা। সদুত্তর না পেলে যাত্রীদের ফিরিয়ে দেয়া হচ্ছে।

এদিকে গণপরিবহন বন্ধ থাকলেও সড়কগুলোতে আগের তুলনায় বেশি রিকশা এবং অটোরিকশা চলাচল করছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৯টি মোবাইল কোর্টের মাধ্যমে রবিবার ৫৯টি মামলায় ৬১ জনকে ৭৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ৪ জনকে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ভোলায় গত চারদিনে ৬৫৯ জনকে ৫ লক্ষ ৯৭ হাজার ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...