বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই জুলাই ২০২১ রাত ১০:৪৯
৯৫৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ ভোলা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল গণী কুট্টি কমিশনার আর নেই। আজ সোমবার রাত সাড়ে ৮টায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. .. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্র জানায় আগামীকাল মঙ্গলবার বাদ জোহর দুপুর ২টা ১৫ মিনিটে ভোলা দারুল হাদিস আলীয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দীর্ঘ দিন তিনি উচ্চরক্তচাপ ও ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন ছিলেন। আজ সোমবার বিকালের দিকে তার অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়।
চরনোয়াবাদ এলাকা বাপ্তা ইউনিয়নের অন্তর্ভূক্ত থাকাকালীন টানা দুই বার বাপ্তা ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে চরনোয়াবাদ আলীয়া মাদ্রাসা সড়কসহ তার নির্বানী এলাকাটি ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডভূক্ত হওয়ার পর একটানা ৩ বার ভোলা পৌরসভার কমিশনার নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছেন।
এদিকে ভোলা পৌরসভার সাবেক এই কাউন্সিলরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, ভোলার পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং কাউন্সিলরবৃন্দ। অপর দিকে বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ আব্দুল গণী কুট্টি কমিশনারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত