অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ডাকাতি করতে এসে গৃবধূকে ধর্ষণ, ৩ মাসের শিশুকে ডোবায় ফেলে হত্যা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২১ রাত ১১:৫০

remove_red_eye

৬১৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে ডাকাতি করতে এসে গৃহবধূকে ধর্ষন করা হয়েছে। এমনকি ৩ মাসের এক শিশুকে ডোবার পানিতে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত আড়াইটায় পাঙ্গাশিয়া গ্রামের অটো রিক্সা চালকের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে ভোলা থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ,নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, ভোলার পাঙ্গাশিয়া গ্রামে মঙ্গলবার রাত আড়াইটায় রিক্সা চালকের ঘরের দরজা খুলে ৪ জন ডাকাত প্রবেশ করে। তাদের সকলের শরীর কালো পোশাক দিয়ে ঢাকা ছিল। ঘরে  প্রবেশ করার বিষয়টি টের পান রিক্সা চালকের স্ত্রী। এক পর্যায়ে ডাকাতরা গৃহবধুর হাত-পা ও মুখ বেঁধে মেঝেতে ফেলে রাখে ধর্ষন করে। এসময় গৃহবধূর ৩ মাসের ঘুমন্ত শিশু মারিয়া সজাগ হয়ে কান্নাকাটি শুরু করে। এদিকে গৃহবধু  আলমিরার চাবি দিতে দেরি করায় ডাকাতরা শিশু মারিয়াকে ঘরের পেছনের ডোবায় ফেলে দেয়। এর মধ্যে গৃহবধূর স্বামী ও তার মা সজাগ হলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় তারা ১ ভড়ি স্বর্ণালংকার ও নগদ ১ হাজার ৩শ' টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর স্বামী শাশুড়ির সহায়তায় গৃহবধূ মুক্ত হয়ে ডোবা থেকে মেয়ে মরদেহ উদ্ধার করে। এমন নির্মম ঘটনায় সন্তান হারা মায়ের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে।
খবর পেয়ে সকালে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এনায়েত হোসেন ও  পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ মর্গে পাঠায়।
ওসি এনায়েত হোসেন জানান, দস্যুরা ওই বাড়িতে গৃহবধূকে ধর্ষন করেছে। তার মেডিকেল পরীক্ষায়  প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে  ধর্ষণ হত্যা ও দস্যুতার একটি মামলা দিয়েছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...