অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় এবার আলাউদ্দিনের বিরুদ্ধে স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২১ রাত ০৯:৩০

remove_red_eye

৬৫৪

পুলিশের কাছে অভিযোগ  করেও কোন প্রতিকার  পায়নি শিক্ষক পরিবার

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-বরিশাল রুটের স্পীডবোট নিয়ন্ত্রক বির্তকিত আলাউদ্দিনের বিরুদ্ধে এক স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ উঠেছে  ।  বৃহস্পতিবার দুপুরে  ভোলা প্রেসক্লাবে এক সংসাদ সম্মেলন করে ভোলা-বরিশাল রুটের ভেদুরিয়া স্পীডবোট নিয়ন্ত্রক আলাউদ্দিনকে ভুমিদস্যু উল্লেখ করে ভোলা শহরের এ রব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান ও তার স্ত্রী নাজমা বেগম তাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে বলে অভিযোগ করেন। পুলিশের কাছে অভিযোগ করেও ভূক্তভোগী পরিবার পাচ্ছে না কোন প্রতিকার। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাউদ্দিনে একটি ইয়াবা খাওয়ার একটি দৃশ্য ছড়িয়ে পড়লে তার টক অবদ্যা টাউনে পরিনত হলে তার বিরুদ্ধে একর পর এক অভিযোগ বের হতে শুরু হয়।
লিখিত অভিযোগে শিক্ষক আব্দুল মান্নান ও তার স্ত্রী নাজমা বেগম জানান, তিনি ১৯৯৮ সালে ভেদুরিয়া লঞ্চঘাটের পাশে এক একর ১৩ শতাংশ জমি ক্রয় করেন। আলাউদ্দিন ও তার সহযোগী রফিকুল ইসলাম ওই শিক্ষকের দুটি দোকান ভিটি দখল করেন।  ভাড়া দেয়ার কথা থাকলেও  তা না দিয়ে উল্টো তাকে প্রাণ নাশের হুমকী দেয়। তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ব্যাপারে ২০১৬ সনের ৩০ আগষ্ট তারিখে পুলিশ সুপার বরা বলে তিনি লিখিত আবেদন করেন। এতে করে তখন ক্ষিপ্ত হয়ে নেশাগ্রস্ত অবস্থায় উল্টো জমির মালিক শিক্ষক মান্নান ও তার স্ত্রীকে মারতে আসে। এ ঘটনায় তার পর দিন ভোলা থানায় একটি জিডি করা হয়। যার নং ১৫০৫,তারিখ ৩১.৫.১৬ইং। কিন্তু এর কোন সু বিচার তখন পান নি। এর পর বরিশার বিভাগের উপ মহা  পুলিশ পরিদর্শক বরাবরে অভিযোগ দিলেও সেখানের কোন ফল হয়নি। শিক্ষক পরিবারটি সরকারের উর্ধতন কর্তৃপক্ষের কাছে তাদের জমি উদ্ধারের জন্য আকুল আবেদন করেন।
এদিকে আলাউদ্দিন ভোলা-বরিশাল রুটের শতাধিক স্পিডবোট মালিক সমিতির সভাপতি সেজে নিজেই ওই এল্কাায় রামরাজত্ব শুরু করে। তার অত্যাচারে অতিষ্ট হয়ে গত কয়েক দিন ধরে ওই ঘাটের স্পিডবোট মালিক ও শ্রমিকরা আলাউদ্দিনের বিচার দাবিতে বিক্ষোভ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তার জমির এক সময়ের বর্গা চাষি সালেহ আহমেদ , তার ছেলে মোক্তার হোসেন । এদিকে জোর করে জমি দখল বা নির্যাতন চালানোর বিষয় অস্বীকার করেন মোঃ আলাউদ্দিন ।  তার দাবি এই সব তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তার প্রতিপক্ষরা করাচ্ছে। ওই জমির ভাড়া পরিশোধের দায়িত্ব দেয়া  ছিল সোহেলের উপর। কিন্তু শিক্ষক মন্নান ভাড়া নিতে আসেন নি।  

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...