অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ১ হাজার ২২৬ জনের জেল-জরিমানা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৯ই জুলাই ২০২১ রাত ১২:৩২

remove_red_eye

৮৭৭

অচিন্ত্য মজুমদার:: ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় এ পর্যন্ত ১ হাজার ১৫৯টি মামলায় ১ হাজার ১৯৪ জনকে ১১ লক্ষ ৪৫ হাজার ১৫০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

কঠোর বিধিনিষেধের ৮ম দিন বৃহস্পতিবার দিনভর শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।  গণপরিবহন বন্ধ থাকালেও রিকশা ও অটোরিকশা চলাচল আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া মূল সড়কে ভিড় আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি পাড়া মহল্লায় রাস্তার মোড়ে মোড়ে এবং চায়ের দোকানে জমজমাট আড্ডা দেখাগেছে।

এদিকে স্বাস্থ্য বিধি না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ও লকডাউনের শর্ত ভঙ্গ করায় বৃহস্পতিবার ৮৩ জনকে ৬১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ৪ জনকে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৪টি মোবাইল কোর্টের মাধ্যমে বৃহস্পতিবার ৮৬টি মামলায় ৮৩ জনকে ৬১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ৪ জনকে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ভোলায় গত ৮ দিনে ১৪৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার ১৫৯টি মামলায় ১ হাজার ১৯৪ জনকে ১১ লক্ষ ৪৫ হাজার ১৫০টাকা জরিমানা এবং ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...