অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচগুণ বৃদ্ধি

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১২ই জুলাই ২০২১ রাত ১১:৩১

remove_red_eye

৫৫৫

অচিন্ত্য মজুমদার :: ভোলায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত মাসের তুলনায় চলতি মাসে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। যেখানে জুন মাসের ৩০ দিনে ভোলায় করোনা আক্রান্ত হয় ১৩৪ জন। ওই মাসে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৪ জন করে। ওই মাসে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন ১৩২ জন। যার দৈনিক গড় দাঁড়ায় ৪ জনের একটু বেশি। 

সেখানে জুলাই মাসের প্রথম ১৩ দিনে আক্রান্ত হন ২৬৪ জন। যা আগের মাসের তুলনায় পাঁচগুণ বেড়ে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২০ জনের বেশি। এ মাসের প্রথম ১৩ দিনে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন ৮৩ জন। যার দৈনিক গড় হিসেব দাঁড়ায় প্রায় ৭ জন।

গত ২৪ ঘন্টায় ৭১ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২১ জন ভোলা সদর, ২ জন বোরহানউদ্দিন, তজুমুদ্দিন ৩ জন, লালমোহন ১ ও ৪ জন চরফ্যাশন উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪৩.৬৬ শতাংশ। একদিন আগে সোমবার আক্রান্তের হার ছিল ৪০.২১ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬ জনের। সোমবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ৩২৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫০ জন। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩১ জন ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৯২৩ জন।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ১৮২ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...