অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২১ রাত ০৮:৩৫

remove_red_eye

৬০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় করোনা মহামারীর কারণে লকডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন ভোলা সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলা ভবন চত্বর  সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় দুস্থ পরিবার বেদে সম্প্রদায়,হরিজন সম্প্রদায়,হিজড়া সম্প্রদায়,মুচি, পরিবহন শ্রমিক, গাড়ী শ্রমিক,অসচ্ছল ক্রীড়াবিদ সহ বিভিন্ন শ্রেণিপেশার কর্মহীন মানুষের মাঝে পর্যাক্রমে এই ত্রান উপহার পৌছে দেন ভোলা সদর  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান। এ পর্যন্ত প্রায় ৭ শ মানুষের মাঝে প্রদানকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে  ১০ কেজি চাল, দুই কেজি করে আলু, লবণ ও ডাল এবংমাস্ক বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিদের জানান,দেশের এই ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষগুলো অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জীবিকার চাইতেও জীবনকে বাঁচানো দরকার। তাই তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃর্নমূলের প্রতিটি মানুষের খোঁজ রাখেন ও তাদের জন্য খাদ্য সামগী উপহার পৌছে দিচ্ছেন। তাদের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে পাশে থাকছেন।কোন মানুষ যেন অনাহারে না থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি রয়েছে। করোনার উচ্চ সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে জেলার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছে বর্তমান সরকার। আর মাননীয় প্রধানমন্ত্রীর সকল কার্যক্রম করোনার ঝুঁকি নিয়ে জনগণের খাদ্য নিশ্চিতে আমরা সর্বদা  কাজ করছি।
এ সময় তিনি আরো জানান, আমরা প্রতিটি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসাবে ৪ লাখ ৫০ হাজার টাকা করে ইউনিয়ন পরিষদকে বরাদ্দ দিয়েছে। এই অর্থ প্রতিটি ইউনিয়নের ৪৫০ জন  অসহায় মানুষের তালিকা করে বিতরণ করা হবে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে ৩ হাজার পরিবারকে ভিজিএফ এর কর্মসূচীর আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।  

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...