অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ১২ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২১ রাত ১১:১৪

remove_red_eye

৯৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে শপথ নেন তারা। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যান হলেন বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, সাচড়া ইউনিয়নের মহিবুল্লাহ মৃধা, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের এ কে এম সহিদুল্যা, চাঁচড়া ইউনিয়নের আবু তাহের, শম্ভুপুর ইউনিয়নের মো. রাসেল। আরও শপথ নেন চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের আবদুল হাই, চর কলমী ইউনিয়নের মো. কাউছার, হাজারীগঞ্জ ইউনিয়নের সেলিম হোসেন, এওয়াজপুর ইউনিয়নের মো. মাহাবুব আলম, জাহানপুর ইউনিয়নের মো. নাজিম উদ্দিন, মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের মো. নিজাম উদ্দিন ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মো. অলি উল্ল্যাহ।
এ সময় ভোলার পুলিশ সুপার সরকার মুহাম্মদ কায়সার, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, ‘করোনার এই মহামারির সময় তৃণমূল পর্যায়ে চেয়ারম্যানদের দায়িত্ব নিতে হবে। আপনারা শুধু চেয়ারম্যান নন, আপনার সরকারের একটা অংশ। আপনার ভালো কাজ করলে সরকারের সুনাম হবে। আর খারাপ কাজ করলে সরকারের দুর্নাম হবে।’তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহ, ইভ টিজিং, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে আপনারা সচেষ্ট ভূমিকা পালন করবেন। এ ছাড়া গ্রাম আদালতসহ সরকারের সব নির্দেশনা মেনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।’গত ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোলার বোরহানউদ্দিন, তজুমউদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১২ ইউপিতে নির্বাচন হয়। এর মধ্যে ৬ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী। বাকি ছয় ইউপির তিনটিতে স্বতন্ত্র ও তিনটিতে নৌকার প্রার্থী জয়ী হন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...