বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই জুলাই ২০২১ রাত ১০:১৬
৯৬৩
এম ইসমাইল : ভোলা সদর উপজেলার পরানগঞ্জে বুধবার বিকালে কোরবানির পশুর হাটে ক্রেতার চেয়ে বিক্রেতা ছিলো বেশী। অধিকাংশ মানুষের মাঝে স্বাস্থ্যবিধির কোন বালাই ছিলো না।
সরেজমিনে গেলে দেখা যায়, সদর উপজেলার পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও পরানগঞ্জ দাখিল মাদ্রাসার মাঠে নানা রঙের কোরবানির পশু উঠে। যে পরিমান পশু হাটে উঠে সেই পরিমান ক্রেতা ছিলোনা। বিক্রেতারা ক্রেতা সংকটে দু:চিন্তার মধ্যে পড়ে। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে অধিকাংশই স্বাস্থ্যবিধি মানেনি। সামাজিক দূরত্ব ও মুখে মাক্স ছিলনা অনেকের। হাটে তেমন কোন বড় গরু দেখা যায়নি। দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে অবস্থানের পর বিক্রি না হওয়ায় পশু নিয়ে আবার বাড়ি ফিরে যান অনেকেই।
বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, আমি বাড়িতে ৯টি করে গরু পালন করি। সেগুলো কোরবানির সময় বিক্রি করি। কিন্তু এবার বাড়িতে কোনও ক্রেতা না যাওয়ায় হাটে এনেছি। কিন্তু হাটে গরু ক্রয় করার মতো তেমন কোনো ক্রেতা নেই, গরুর দাম বলবে কে? হাটে যারা আসছে,তাদের অধিকাংশ লোক হাট দেখতে আসছে।
পরানগঞ্জ বাজারে মাংস বিক্রেতা আঃ রব বলেন, আজকে ঈদ উপলক্ষে প্রথম হাট বসছে, তাই আমি শুধু একটি গরু কিনছি। আগামী শনিবারে ঈদের জন্য আমি ১০ টি গরু ক্রয়ে করমু। আজকে হাটে যারা আসছে,তাদের অধিকাংশ লোক বেহুদা আসছে।
ভোলা সহর থেকে আসা রফিক মিয়া বলেন, করোনা ভাইরাস আমাদের পিছু ছাড়ছে না। আজকে হাটে যারা আসছে তাদের অধিকাংশ লোকর মুখে নেই মাস্ক। প্রশাসনের দেখা পাইনি হাটে।
পরানগঞ্জ পশুর হাটের ইজারাদার মাইদুল বলেন, এবার হাট জমবে বলে মনে হচ্ছে না। আশপাশের প্রচুর গরু আমদানি হচ্ছে। কিন্তু বিক্রি নেই। ক্রেতা ও বিক্রেতাদের কে আমরা মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব মেনে চলার জন্য মাইকের মাধ্যমে নির্দেশ দিচ্ছি।
জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার পশুর টার্গেট রয়েছে ১ লক্ষ ২ হাজার ৬০টির। যাঁর মধ্যে মজুদ রয়েছে ১ লক্ষ ৬ হাজার ৭৫৪টি পশু। এরমধ্যে গরু মজুদ আছে ৭৫ হাজার ৩০৪ টি, মহিষ ২ হাজার ৫৯২টি, ছাগল ২৭ হাজার ৪৭৪টি, ভেড়া ১ হাজার ৩শো ৮৪টি।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল আরো জানান,জেলায় এবার ৮টি অনলাইন খোলা হয়েছে পশু বেচা বিক্রির জন্য। সরকারের দেওয়া বিধিনিষেধ না থাকলে এবং ভারতীয় গরু দেশে আসা বন্ধ হলে ভোলার খামারিরা ভালো দামে পশু বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
এদিকে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে কাচিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের তৎপরতা দেখা গেছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক