অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার পরানগঞ্জে কোরবানির পশুর হাটে ক্রেতা কম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২১ রাত ১০:১৬

remove_red_eye

৯৭৭

এম ইসমাইল : ভোলা সদর উপজেলার পরানগঞ্জে বুধবার বিকালে কোরবানির পশুর হাটে ক্রেতার চেয়ে বিক্রেতা ছিলো বেশী। অধিকাংশ মানুষের মাঝে স্বাস্থ্যবিধির কোন বালাই ছিলো না।
সরেজমিনে গেলে দেখা যায়, সদর উপজেলার পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও  পরানগঞ্জ দাখিল মাদ্রাসার মাঠে নানা রঙের কোরবানির পশু উঠে। যে পরিমান পশু হাটে উঠে সেই পরিমান ক্রেতা ছিলোনা। বিক্রেতারা ক্রেতা সংকটে দু:চিন্তার মধ্যে পড়ে। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে অধিকাংশই স্বাস্থ্যবিধি মানেনি। সামাজিক দূরত্ব ও মুখে মাক্স ছিলনা অনেকের।  হাটে তেমন কোন বড় গরু  দেখা যায়নি। দুপুর ২ টার পর  থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে অবস্থানের পর বিক্রি না হওয়ায় পশু নিয়ে আবার বাড়ি ফিরে যান অনেকেই।  
বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, আমি বাড়িতে ৯টি করে গরু পালন করি। সেগুলো কোরবানির সময় বিক্রি করি। কিন্তু এবার বাড়িতে কোনও ক্রেতা না যাওয়ায় হাটে এনেছি। কিন্তু  হাটে গরু ক্রয় করার মতো তেমন কোনো  ক্রেতা নেই, গরুর দাম বলবে কে? হাটে যারা আসছে,তাদের  অধিকাংশ লোক হাট দেখতে আসছে।
পরানগঞ্জ বাজারে মাংস বিক্রেতা আঃ রব বলেন, আজকে ঈদ উপলক্ষে প্রথম হাট বসছে, তাই আমি শুধু একটি গরু কিনছি। আগামী শনিবারে ঈদের জন্য আমি ১০ টি গরু ক্রয়ে করমু। আজকে হাটে যারা আসছে,তাদের অধিকাংশ লোক বেহুদা আসছে।
ভোলা সহর থেকে আসা রফিক মিয়া বলেন, করোনা ভাইরাস আমাদের পিছু ছাড়ছে না। আজকে হাটে যারা আসছে তাদের অধিকাংশ লোকর মুখে নেই মাস্ক। প্রশাসনের দেখা পাইনি হাটে।
পরানগঞ্জ পশুর হাটের ইজারাদার মাইদুল বলেন, এবার হাট জমবে বলে মনে হচ্ছে না। আশপাশের প্রচুর গরু আমদানি হচ্ছে। কিন্তু বিক্রি নেই। ক্রেতা ও বিক্রেতাদের কে আমরা মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব মেনে চলার জন্য মাইকের মাধ্যমে নির্দেশ দিচ্ছি।
জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার পশুর টার্গেট রয়েছে ১ লক্ষ ২ হাজার ৬০টির। যাঁর মধ্যে মজুদ রয়েছে ১ লক্ষ ৬ হাজার ৭৫৪টি পশু। এরমধ্যে গরু মজুদ আছে ৭৫ হাজার ৩০৪ টি, মহিষ ২ হাজার ৫৯২টি, ছাগল ২৭ হাজার ৪৭৪টি, ভেড়া ১ হাজার ৩শো ৮৪টি।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল আরো জানান,জেলায় এবার ৮টি অনলাইন খোলা হয়েছে পশু বেচা বিক্রির জন্য। সরকারের দেওয়া বিধিনিষেধ না থাকলে এবং ভারতীয় গরু দেশে আসা বন্ধ হলে ভোলার খামারিরা ভালো দামে পশু বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
এদিকে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে কাচিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের তৎপরতা দেখা গেছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...