অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় দুই সপ্তাহে করোনা আক্রান্ত ৩৫৪ জন, বেড়েছে সাড়ে ৮ গুণ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২১ সকাল ০৯:২১

remove_red_eye

৭৪৯

আক্রান্তের হার ৫৭.৩১ শতাংশ 
 
অচিন্ত্য মজুমদার :: ভোলায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত মাসের তুলনায় চলতি মাসে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ গুণ বৃদ্ধি পেয়েছে। যেখানে জুন মাসের প্রথম দুই সপ্তাহে ভোলায় করোনা আক্রান্ত হয় মাত্র ৪২ জন। ওই মাসের প্রথম দুই সপ্তাহে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩ জন করে। 
 
সেখানে জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে আক্রান্ত হন ৩৫৪ জন। যা আগের মাসের তুলনায় সাড়ে ৮ গুণ বেড়ে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৫ জনের বেশি। 
 
গত ২৪ ঘন্টায় ৮২ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৪৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৪ জন ভোলা সদর, দৌলতখানে ৪ জন, ৫ জন বোরহানউদ্দিন, তজুমুদ্দিন ২ জন, লালমোহন ১ জন, ৪ জন চরফ্যাশন ও ৯ জন মনপুরা উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৫৭.৩১ শতাংশ। একদিন আগে মঙ্গলবার আক্রান্তের হার ছিল ৪৩.৬৬ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬ জনের। বুধবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন। 
 
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ৪১৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৪ জন ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৯৪২ জন।    
 
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৩৮৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...