অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

করোনার মধ্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থনীতি সচল রয়েছে : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২১ রাত ১০:৫৭

remove_red_eye

৫৮৮

ভোলায় প্রধানমন্ত্রীর  মানবিক সহায়তার  নগদ অর্থ ও বিশেষ উপহার বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা-১ আসনের সংসদ সদস্য,সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনা মহামারি আরাম্ব হওয়ার পরে প্রধানমন্ত্রী অত্যান্ত দক্ষতার সাথে সততার সাথে নিষ্ঠার সাথে মোকাবেলার করার জন্য চেষ্টা করেছেন। আর্ন্তজাতিক বিশ্বে অনেক বড় বড় দেশ  আজকে অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে গেছে। কিন্তু করোনার মধ্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে  আমাদের অর্থনীতি সচল রয়েছে। প্রধানমন্ত্রী গরিব দু:খি মেহনতি মানুষকে এ পর্যন্ত  বিভিন্ন ভাবে সাহায্য সহায়তা করে গেছেন। শনিবার সকালে ভোলা সদর উপজেলার ঘুইংগারহাট উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদ মাঠে করোনায় ক্ষতিগ্রস্ত ও নিন্ম আয়ের অসহায় দুস্থদের মাঝে  প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও বিশেষ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানিয়ে তোফয়েল আহমেদ  বলেন, প্রত্যেকের মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী যেই নির্দেশনা দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তিনি বলেন, সরকারের এসব সহায়তা দল-মত নির্বিশেষে সকলকে দিতে হবে।  দু:খি মানুষের পাশে দাড়াতে হবে। কারন মানুষের বিপদের সময়  জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাড়াবে এটাই হবে সাধারনত কাজ। আমি নিজেও করোনা হওয়ার পরে কয়েক হাজার মানুষকে রিলিফ দিয়েছি। তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার জন্য অনেক কিছু করেছেন। ইতোমধ্যে আমরা নদী ভাঙ্গার হাত থেকে ভোলাকে রক্ষা করতে পেরেছি। ভোলা-বরিশাল ব্রীজের সম্ভাবতা যাছাই চলছে। এটি হয়ে গেলে আমরা মূল ভূখন্ডের সাথে সংযুক্ত হবো।
ভোলা সদর উপজেলা পরিষদের আয়োজনে উত্তর দিঘলদী ইউনিয়নে চোরম্যান লিয়াকত হোসেন মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু,  সদর উপজেলা চেয়ারম্যান ও  সদর আওয়ামীলীগের সভাপতি  মোঃ মোশাররফ হোসেন, সদর উজেলা পরিষদের নিবাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান,  সদর আওয়ামীলীগের  সাধারন সম্পাদক  নজরুল ইসলাম গোলদার, ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, জেলাআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ প্রমুখ।
 প্রথম দিন উত্তর দিঘলদী, আলীনগরসহ ৭ ইউনিয়নে ৪৫০ পরিবারকে নগদ ১ হাজার টাকা ও ১০ কেজি করে চাল স্বাস্থ্য বিধি মেনে দেয়া হয়।  ভোলা সদর উপজেলায় মোট ৪ হাজার পরিবারকে নগদ অর্থ ও ৩০    হাজার পরবারকে চাল বিতরণ করা হবে। এছাড়াও জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দুস্থদের মাঝে মাস্ক বিতরণ করা  হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...