বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে জুলাই ২০২১ ভোর ০৫:১০
৭৯৮
শহিদুল ইসলাম সাগর : ভোলা সদরের ইলিশায় ইসলামিক মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ অর্থ বছরের প্রশিক্ষণ সমাপ্তিকারী মুসলিম দুঃস্থ নারীদের জন্য যাকাতের অর্থে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকালে ইলিশা সরদার হাট ইসলামিক মিশন মিলনায়তনে ১৮ জন প্রশিক্ষণ সমাপ্তিকারী মহিলাদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
ইসলামিক মিশন ভোলার সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ হুমায়ূন কবির এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোঃ জিয়াউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ছোটন, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন বাবুল, বিশিষ্ট সমাজসেবক মোঃ ফজলুল হক মণি, ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাকসুদুর রহমানসহ ইসলামিক মিশন এর দায়িত্বশীল ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা ।
অনুষ্ঠান শেষে ইসলামিক মিশনের জন্য ভোলা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এর ধর্ম মন্ত্রণালয়ে সুপারিশ প্রাপ্ত প্রস্তাবিত ভবনের জমি পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন।
উল্লেখ্য, বিভিন্ন এলাকার দুঃস্থ ৬০ জন মুসলিম মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক এসব মহিলাদের মাঝ থেকে বাছাই করে ১৮ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত