অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

ভোলায় লকডাউন অন্যান্য করায় ৯১ জনকে জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২১ রাত ১১:৫৬

remove_red_eye

৭০৬

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় ৮৯টি মামলায় ৯১ জনকে ৬৯ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের প্রথম দিন শুক্রবার দিনভর জেলার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল দেখা গেছে। বন্ধ ছিল গণপরিবহন। তবে রিকশা ও অটোরিকশা চলাচল অনেকটা স্বাভাবিক ছিল।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১২টি মোবাইল কোর্টের মাধ্যমে শুক্রবার ৮৯টি মামলায় ৯১ জনকে ৬৯ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড করা হয়। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৫টি মোবাইল কোর্টে ৩৮টি মামলায় ৪০ জনকে ৪২ হাজার ৮০০ টাকা, দৌলতখানে ১টি মোবাইল কোর্টে ৯টি মামলায় ৯ জনকে ৯ হাজার ৮০০ টাকা, বোরহানউদ্দিনে ২টি মোবাইল কোর্টে ১৬টি মামলায় ১৬ ব্যক্তিকে ৪ হাজার ২০০ টাকা, লালমোহনে ১টি মোবাইল কোর্টে ১১টি মামলায় ১১ জনকে ১০ হাজার ২০০ টাকা, তজুমদ্দিনে ১টি মোবাইল কোর্টে ১০টি মামলায় ১০ জনকে ৯৫০ টাকা, চরফ্যাশনে ১টি মোবাইল কোর্টে ৪টি মামলায় ৪ জনকে ৯০০ টাকা ও মনপুরায় ১টি মোবাইল কোর্টে ১টি মামলায় ১ জনকে ১০০০ টাকা জরিমানা করা হয়।গত১ জুলাই থেকে এপর্যন্ত ২৩২টি মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার ৭৩৩টি মামলায় ১ হাজার ৭৯২ জনকে ১৫ লক্ষ ৪৮ হাজার ৩০০ জরিমানা এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছ।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...