বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে জুলাই ২০২১ রাত ১১:৫২
৬৮৯
কামরুল ইসলাম।।
ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় ১০৪টি মামলায় ১১৬ জনকে ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শনিবার দিনভর জেলার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে পুলিশ অকারোণে বের হওয়া মানুষকে ফিরিয়ে দিচ্ছে। তবে গণপরিবহন বন্ধ থাকলেও রিকশা ও অটোরিকশা চলাচল অনেকটা স্বাভাবিক ছিল।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে শনিবার ১০৪টি মামলায় ১১৬ জনকে ৬২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৫টি মোবাইল কোর্টে ৩৯টি মামলায় ৪২ জনকে ২৬ হাজার ৮০০ টাকা, দৌলতখানে ১টি মোবাইল কোর্টে ১৬টি মামলায় ১৬ জনকে ১২ হাজার ৩০০ টাকা, বোরহানউদ্দিনে ১টি মোবাইল কোর্টে ১৫টি মামলায় ২২ জনকে ১২ হাজার ১০০ টাকা, লালমোহনে ১টি মোবাইল কোর্টে ৬ মামলায় ৭ জনকে ২ হাজার ৩০০ টাকা, তজুমদ্দিনে ১টি মোবাইল কোর্টে ১২টি মামলায় ১২ জনকে ৩ হাজার ৫০০ টাকা, চরফ্যাশনে ১টি মোবাইল কোর্টে ১৪ মামলায় ১৫ জনকে ৪ হাজার ৫০০ টাকা ও মনপুরা উপজেলায় ১টি মোবাইল কোর্টে ২টি মামলায় ২ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
গত ১ জুলাই থেকে এপর্যন্ত ২৪৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার ৮৩৭টি মামলায় ১ হাজার ৯০৮ জনকে ১৬ লক্ষ ১০ হাজার ৮০০ টাকা জরিমানা এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত