অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

সব মানুষকে মাস্ক পড়তে বাধ্য করতে হবে: তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২১ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৬৯০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ,সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন , সব মানুষকে টিকা নেয়ার পাশাপাশি মাস্ক পড়তে বাধ্য করতে হবে। তবেই করোনা থেকে দেশবাসীকে রক্ষা করা সম্ভব হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী অর্থনৈতিক ভাবে মানুষকে ব্যাপক সাহায্য করছে। তিনি সব কিছুই করছেন। আমেরিকা,জাপান থেকে টিকা পাঠিয়েছে। রাশিয়া থেকে আনার ব্যবস্থা হয়েছে। যুক্তরাজ্য থেকে আনার ব্যবস্থা হয়েছে। চীন ব্যাপক ভাবে আমাদের সাহায্য  করেছে। টিকার কোন অসুবিধা হবে না। প্রধানমন্ত্রী নিরলস ভাবে পরিশ্রম করছেন। তিনি সহনুভূতিশীল। মানুষের জন্য কাজ করেন। তিনি যেমনি টিকার ব্যবস্থা করে চলেছেন, তেমনি কর্মহীন মানুষদের আর্থিক ও মানবিক খাদ্য সহায়তা দিয়েছেন।

সোমবার দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে ভোলা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ উল্লেখ করে বলেন, তিনি ( প্রধানমন্ত্রী ) করোনা পরিস্থিতিতে যা যা করেছেন, এর বেশি আর করো পক্ষে করা সম্ভব ছিল না। তিনি বলেন, সব মানুষকে টিকা নেয়ার পাশাপাশি মাস্ক পড়তেই হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করার আহবান জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান। ভোলা সদর হাসপাতালকে দালাল মুক্ত রেখে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, ভোলায়  করোনা আক্রান্ত বেড়ে যাওয়া রোধ করতে ট্রলারে যাত্রী প্রবেশ ঠেকানোর ব্যাপারে সর্তক থাকা, বাল্য বিয়ে বন্ধের ব্যাপারে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে কথা উল্লেখ করেন। তিনি বলেন, নদী ভাঙ্গনের হাত থেকে ভোলাকে রক্ষা করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল , পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডাঃ সফিকুজ্জামান , মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল হক, কোস্টগার্ড প্রতিনিধি, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু প্রমুখ।

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...