অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বিধি নিষেধ অমান্য করায় ১৬ জনের কারাদণ্ড ও ৭৭ জনের জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জুলাই ২০২১ রাত ১২:২৮

remove_red_eye

৬২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করায় বুধবার লকডাউনের ষষ্ঠ দিনে নৌবাহিনীর সদস্যদের নিয়ে সকাল থেকে ক্রাস প্রোগ্রাম শুরু করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জেলা শহরের সদর রোড, নতুনবাজার, কাচাবাজার, কালীনাথ রায় বাজার, যুগিরঘোলসহ ইলিশা সড়কে এই অভিযান চালানো হয়। এ সময় ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদÐ ও ৭৭ জনকে জরিমানা করা হয়েছে । নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ানুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতিতে তাদের কঠোর হতে  হয়েছে। তার পরও অনেকে বিনা প্রয়োজনে ঘর থেকে বেড় হয়ে বাজারে ঘোরাঘুরি করছে। অপরদিকে ২২ জনের নৌবাহিনীর বহর দুই ভাগে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ওই ক্রাস প্রোগামে অংশ নেয়। এর মধ্যে এক গ্রæপ শহরে। অপর গ্রæপ ছিল মহফস্বল এলাকায়। এমন অভিযানকালে রাস্তায় সব ধরনের যানবাহন ফিরেয়ে দেয়া হয়। একই সঙ্গে রাস্তায় কোন মানুষকে প্রবেশ করতে দেয়া হয় নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান হোসেন জানান, যেখানে একদিনে করোনায় আক্রান্ত হচ্ছে ১৭৬ জন। এমন পরিস্থিতিতে ক্রাস প্রোগ্রাম নিতে বাধ্য হচ্ছে প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার জানান , প্রতিদিন নির্বাহী ম্যজিস্ট্রেটদের নিয়ে ১২ থেকে ১৫টি মোবাইল কোর্ট টিম মাঠে অবস্থান কাজ করছে। র‌্যাব, পুলিশের সঙ্গে যোগ হয়েছে নৌ-বাহিনীর সদস্যরা।
জেলা সদরে বুধবার দিনভর অভিযান চালিয়ে ১৫টি মোবাইল কোর্টে ৯০টি মামলায় ৯৩ জনের মধ্যে ৭৭ জনকে ৭৯ হাজার ৫৫০ টাকা জরিমানা ও ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদÐ দেয়া হয়েছে। গত ১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ২২৯৮ জনকে জরিমানা ও ১১০ জনকে কারাদন্ড দেয়া হয়েছে।
        
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...