অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মানুষদের সচেতন করতে মাঠে নামলেন পৌর কাউন্সিলররা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জুলাই ২০২১ রাত ১২:৩২

remove_red_eye

৬৯২

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় করোনা আক্রান্তেরহার ভয়াবহ রূপ ধারণ করায় শহরে দোকানপাট বন্ধ রাখার পাশপাশি অটো-রিকশাও চলতে দেয়া হবে না , এমন ঘোষনা দিয়ে গত মঙ্গলবার পৌর কাউন্সিলরা মহড়া দেন। বুধবার সকালে থেকে জেলা শহরের ৯ ওয়ার্ডের ছিল তাদের করোনার ভয়াবহতার বিষয়ে সাধারণ মানুষদের সচেতন রাখার প্রচেষ্টা। জেলা শহরের ৯ ওয়ার্ড এলাকাকে নিরাপদ রাখতে  এমন কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানান সাবেক প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহে আলম। তিনি জানান, এক মাস অগেও যেখানে ৮ / ১০ জন আক্রান্ত হতো এখন শহরেই প্রতিদিন আক্রান্তের হার প্রায় শতাধিক । জেলায় আক্রান্ত হচ্ছে প্রতিদিন ১২০ থেকে ১৪০ জন। মারাও যাচ্ছে। এমন পরিস্থিতিতে পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সম্মতিতে লকডাউন সফল করতে সকল ওয়ার্ড এলাকাকে নিয়ন্ত্রন করার পরিকল্পনা নেয়া হয়। মহড়ায় অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন পয়েন্টে তাদের নির্দেশনামূলক বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,  কাউন্সিলরদের মধ্যে মোঃ শাহেআলম,  মনজুরুল আলম, সালাউদ্দিন লিংকন, ইফরানুর রহমান মিথুন মোল্লা, মোঃ ওমর ফারুক, মোঃ মিজানুর রহমান । এদিকে কঠোর লকডাউনের ৫ দিনেও শহরের হাটবাজার ও রাস্তায় মাুষের অবাদ বিচরণ ছিল। এতেভেঙে পড়ে স্বাস্থ্যবিধি। গ্রাম থেকে যাত্রী নিয়ে শহরে আসছে রিকশা , অটো রিকশা । ২০ থেকে ৩০ জনকে জরিমানা করেও নিয়ন্ত্রন করতে পারছিলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবি আব্দুল্লাহ খান জানান,  বাজার এলাকায় তাদের অভিযান  অব্যাহত রয়েছে। তারা অভিযান করে ফিরে আসতেই আবার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দোকানপাট খুলে বসেন দোকানীরা । প্রতিদিন  এমন পরিস্থিতিতে এবার মাঠে নামলেন কাউন্সিলররা। জনপ্রতিনিধিরা সক্রিয় হলে লকডাউন সফল করা সম্ভব হবে বলেও জানান জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...