অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় লকডাউন অমান্য করায় ২৭২৪ জনের জেল-জরিমানা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২রা আগস্ট ২০২১ রাত ১২:১৩

remove_red_eye

৭৫৫

অচিন্ত্য মজুমদার ::  ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় গত জুলাই মাসে ৩২৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ৪৭৫টি মামলায় ২ হাজার ৪৮৮ জনকে ২২ লক্ষ ৪৪ হাজার ৬৫০ টাকা জরিমানা এবং ১৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া আজ রবিবার ১ আগস্ট দুপুর পর্যন্ত আরো ১০১ জনকে ৬৭ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।  

দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের ১০ম দিন রবিবার দিনভর জেলার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে অকারোণে বের হওয়া মানুষকে ফিরিয়ে দেয়া হয়। লকডাউন শিথিল থাকার কারণে গণপরিবহনের পাশাপাশি রিকশা ও অটোরিকশা চলাচল স্বাভাবিক ছিল।

তবে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেও মানুষ অকারণে রাস্তায় বের হয়ে ঘুরাঘুরি করেছে। তবে তাদের মধ্যে স্বাস্থ্যবিধি অথবা সামাজিক দূরত্বের পাশাপাশি বিধিনিষেধ মানার প্রবনতা নেই বললেই চলে। পাড়া মহল্লাগুলোতে চলাচল করা মানুষগুলোর মুখে মাস্ক ছিল না। এছাড়া বেশ কিছু ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বেচাকেনা করার সময় ভ্রাম্যমান আদালতের কাছে জেল-জরিমানার শিকার হয়েছেন। আবার নিষেধাজ্ঞা অমান্য করে বেচাকেনা করায় প্রশাসনের পক্ষ থেকে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৬টি মোবাইল কোর্টের মাধ্যমে রবিবার ৯৫টি মামলায় ১০১ জনকে ৬৭ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৮টি মোবাইল কোর্টে ৪০টি মামলায় ৪৩ জনকে  ২৮ হাজার ৫৫০ টাকা জরিমানা, দৌলতখানে ২টি মোবাইল কোর্টে ৫টি মামলায় ৫ জনকে ১৪ হাজার ৫০০ টাকা, বোরহানউদ্দিনে ১টি মোবাইল কোর্টে  ৯টি মামলায় ৯ জনকে ৫ হাজার ৬০০ টাকা, লালমোহনে ১টি মোবাইল কোর্টে ১২টি মামলায় ১২ জনকে ৭ হাজার  ১০০ টাকা, তজুমদ্দিনে ১টি মোবাইল কোর্টে ১১টি মামলায় ১১ জনকে ৪ হাজার ৫০০ টাকা, চরফ্যাশনে ২টি মোবাইল কোর্টে ১৫টি মামলায় ১৮ জনকে ৬ হাজার ৩০০ টাকা এবং মনপুরা উপজেলায় ১টি মোবাইল কোর্টে ৩টি মামলায় ৩ জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

গত ১ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ৩৩৯টি মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ৫৭০টি মামলায় ২ হাজার ৫৮৯ জনকে ২৩ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা জরিমানা এবং ১৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...