অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় করোনায় ৬ জনের মৃত্যু, মোট আক্রান্তের অর্ধেক বেড়েছে জুলাইতে

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২রা আগস্ট ২০২১ রাত ১২:৩৫

remove_red_eye

৭৮৩

জুন মাসে আক্রান্ত ১২৩, মৃত্যু ১
জুলাই মাসে আক্রান্ত ১৮৪২, মৃত্যু ৮
 
অচিন্ত্য মজুমদার ::  ভোলায় করোনা আইসোলেশন ইউনিটে করোনা আক্রান্ত হয়ে এক স্বাস্থ্য কর্মী ও তিন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এবং রবিবার সদর হাসপাতালের আসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রবিবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এতথ্য নিশ্চিত করেন। 
 
এদের মধ্যে সদর উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডের মরিয়ম বেগম (৫০), বাংলাবাজারে বাসিন্দা সদর হাসপাতালের ব্রাদার মোঃ মতিউর রহমান (৪৫), কালিবাড়ী রোডের সিরাজুল ইসলাম (৬৮), ছোট আলগির সাহেদ আলী (৬৫), উকিলপাড়ার লানুর বেগম (৬০) এবং বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকার রহিমা বেগম (৭০) করোনা আক্রান্ত হয়ে মারা যান। 
 
এনিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুন মাসে মৃত্যু হয়েছিল ১ জনের, জুলাই মাসে তা আটগুণ বেড়ে দাঁড়ায় ৮ জনে, আর আগস্ট মাসের প্রথম দিনেই করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৭০ জনের মৃত্যু হয়। 
 
ভোলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘন্টায় ৪০২ জনের নমুনা পরীক্ষা করে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪০ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬২ জনে দাঁড়িয়েছে। যেখানে জুন মাসে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১২৩ জন। সেখানে জুলাই মাসে তা ১৫ গুন বেড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে। অর্থাৎ মোট আক্রান্তের প্রায় অর্ধেক সংক্রমিত হয় এই জুলাই মাসেই। 
 
গত ২৪ ঘন্টায় নতুন আরো ২৩ জন ভর্তি সহ বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ৭৬ জন চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩০২ জন। এর মধ্যে জুন মাসে চিকিৎসা নিয়েছেন ১১৭ জন। আর তার প্রায় চারগুণ বেশি ৪৩৯ জন চিকিৎসা নিয়েছেন জুলাই মাসে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...