অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় লকডাউন অমান্য করায় ১১৫ জনের জেল-জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২১ ভোর ০৫:৫৭

remove_red_eye

৬৬১

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় ১০২টি মামলায় ১১০ জনকে ৯২ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের ১১তম দিন সোমবার দিনভর জেলার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট থাকলেও তাদের তৎপরতা কম ছিল। এছাড়া অন্যান্য দিনের তুলনায় রাস্তায় রিকশা, অটোরিকশাসহ যানবাহন চলাচল বেশি ছিল।
তবে সাধারণ মানুষের মধ্যে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ মানার ব্যপারে অনিহা দেখা গেছে। দিন দিন রাস্তায় মানুষের চলাচল বৃদ্ধি পাচ্ছে।  স্বাস্থ্যবিধি অথবা সামাজিক দূরত্বের পাশাপাশি বিধিনিষেধ মানার প্রবনতা নেই বললেই চলে। এছাড়া শহরের বহু ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বেচাকেনা চালিয়ে যাচ্ছে। তবে ভ্রাম্যমান আদালতের কাছে জেল-জরিমানার শিকার হচ্ছেন অনেকেই।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১২টি মোবাইল কোর্টের মাধ্যমে সোমবার ১০২টি মামলায় ১১৫ জনকে ৯২ হাজর ৭০০ টাকা জরিমানা ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় হয়।
এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৫টি মোবাইল কোর্ট ৪১টি মামলায় ৪৮ জনকে ৫৫ হাজার ১০০ টাকা জরিমানা ও ১ জনকে ৭ দিনের কারাদণ্ড, দৌলতখানে ১টি মোবাইল কোর্টে ৫টি মামলায় ১ জনকে ৫ হাজার  টাকা জরিমানা ও ৪ জনকে ৩ দিনের কারাদনণ্ড, বোরহানউদ্দিনে ২টি মোবাইল কোর্টে ১১টি মামলায় ১১ জনকে ১০ হাজার ৮০০ টাকা জরিমানা, লালমোহনে ১টি মোবাইল কোর্টে ১২টি মামলায় ১২ জনকে ১২ হাজার ২০০ টাকা জরিমানা, তজুমদ্দিনে ১টি মোবাইল কোর্টে ৬টি মামলায় ৬ জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা, চরফ্যাশনে ১টি মোবাইল কোর্টে ২৫টি মামলায় ৩০ জনকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা ও মনপুরায় ১টি মোবাইল কোর্টে ২টি মামলায় ২ জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
গত ১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ৩৫১টি মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ৬৭২টি মামলায় ২ হাজার ৬৯৯ জনকে ২৪ লক্ষ ৫ হাজার ১০০ টাকা জরিমানা এবং ১৪০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...