অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় করোনায় আরো দুই নারীর মৃত্যু, আক্রান্তের নতুন রেকর্ড শনাক্ত ১৮২

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২১ সকাল ০৭:২৬

remove_red_eye

৬৯৯

অচিন্ত্য মজুমদার : ভোলায় দৌলতখান, বোরহানউদ্দিন ও সদর উপজেলা র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বাড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। তবে অন্যান্য উপজেলা গুলোর তুলনায় সদর উপজেলাতে আক্রান্তের হার বেশি। এরমধ্যে ভোলা পৌরসভা এলাকাতে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে।
ভোলার সিভিল সার্জন দপ্তরের দেয়া ৪ আগস্টের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় জেলায় এক দিনে সর্বোচ্চ রেকর্ড করোনা আক্রান্ত হয়েছেন ১৮২ জন। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৫১.২৬ শতাংশ। এর মধ্যে ১৩২ জনই সদর উপজেলার। আক্রান্তের ৫১ শতাংশ অর্থাৎ ৬৭ জন ভোলা পৌরসভা এলাকার।
এর মধ্যে পৌরসভার ওয়েস্টার্ন পাড়ায় আক্রান্ত ১৫ জন, পৌর কাঠালী ৮, সদর রোড ৩, কালীনাথ রায়ের বাজার ৬, চরনোয়াবাদ ৬, উকিলপাড়া ৮, অফিসারপাড়া ৫, স্টেডিয়াম সড়ক ২, কালীবাড়ি রোড ৪, মুসলিমপাড়া ৪, পুলিশ লাইন ১, যুগীরঘোল ৩, পৌর বাপ্তা ৪ ও গাজিপুর রোডে ২ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া সদর উপজেলার আালীনগর, ইলিশা, বাপ্তা, দিঘলদী, শিবপুর ইউনিয়নে শনাক্তের হার বেশি রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরো দুই নারীর জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বিবি মরিয়ম (৫৫) ও দৌলতখান উপজেলার রওসানারা বেগম (৬৫)। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪২ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জর কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত জেলার সাত উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০৯ জন। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭৪ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৬৩৩ জনের। এছাড়া ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৩৪৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৭১ জন। বর্তমানে সেখানে ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে আরো অন্তত ২০০ জনকে।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...