অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

ভোলায় লকডাউন অমান্য করায় ৭৮ জনের জেল-জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২১ সকাল ০৭:২৮

remove_red_eye

৭৯২

অচিন্ত্য মজুমদার ভোলা : ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় ৭০টি মামলায় ৭৭ জনকে ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের ১২তম দিন মঙ্গলবার দিনভর জেলার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট থাকলেও তা উপেক্ষা করে অসচেতন মানুষের ঢর নামে।  
পাশাপাশি রাস্তায় রিকশা, অটোরিকশাসহ যানবাহন চলাচল আগের চেয়ে অনেক বেশি ছিল।
এতে করে সরকার ঘোষীত কঠোর লকডাউন কার্যত ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ থাকায় সিমাবদ্ধ ছিল। দিন দিন গ্রাম পাড়া মহল্লা ছাপিয়ে এখন শহরেও মানুষের চলাচল বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি অথবা সামাজিক দূরত্বের পাশাপাশি বিধিনিষেধ মানার প্রবণতা নেই বললেই চলে। তবে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের কাছে জেল-জরিমানার শিকার হচ্ছেন অনেকেই।
৯টি মোবাইল কোর্টে  ৭০টি মামলায়  ৭৮ জন আসামীর মধ্যে ৭৭জনকে ৩৬,৩৫০/-টাকা জরিমানা  ও ১ জনকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৯টি মোবাইল কোর্টের মাধ্যমে মঙ্গলবার ৭০টি মামলায় ৭৭ জনকে ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৬টি মোবাইল কোর্টে ৩৮টি মামলায় ৪০ জনকে ১৯ হাজার ৫০ টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের কারাদণ্ড, বোরহানউদ্দিণে ১টি মোবাইল কোর্টে ৬টি মামলায় ৬ জনকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা, লালমোহনে ১টি মোবাইল কোর্টে ৭টি মামলায় ৮ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা, চরফ্যাশনে ১টি মোবাইল কোর্টে  ১৯টি মামলায় ২৩ জনকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া দৌলতখান, তজুমদ্দিন ও মনপুরা উপজেলায় কোন অভিযান পরিচালনা করা হয়নি।  
গত ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৩৬০টি মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ৭৪২টি মামলায় ২ হাজার ৭৭৬ জনকে ২৪ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...