অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় লকডাউন অমান্য করায় ৭৭ জনের জেল-জরিমানা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২১ রাত ০২:০৬

remove_red_eye

৭০৮

অচিন্ত্য মজুমদার :: ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় ৭২টি মামলায় ৭০ জনকে ৬৪ হাজার ৩০০ টাকা জরিমানা ও ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের ১৩তম দিন বুধবার দিনভর জেলার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এছাড়া বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট থাকলেও তা উপেক্ষা করে অসচেতন মানুষের ঘোরাঘুরি ছিল আগের কয়েক দিনের মতোই। পাশাপাশি রাস্তায় রিকশা, অটোরিকশাসহ যানবাহন চলাচল ছিল আগের চেয়ে অনেক বেশি।

এতে করে সরকার ঘোষীত কঠোর লকডাউন কার্যত ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ থাকায় সিমাবদ্ধ ছিল। দিন দিন গ্রাম পাড়া মহল্লা ছাপিয়ে এখন শহরেও মানুষের চলাচল বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি অথবা সামাজিক দূরত্বের পাশাপাশি বিধিনিষেধ মানার প্রবণতা নেই বললেই চলে। প্রশাসনের কঠোর নজরদারি আর জেল-জরিমানা আদায়েও থামানো যাচ্ছে না অতি উৎসাহী অসচেতন মানুষের স্রোতে। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে সকাল থেকেই শুরু হয় মানুষের অবাধ বিচরণ। তবে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের কাছে জেল-জরিমানার শিকার হচ্ছেন অনেকেই।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে বুধবার ৭২টি মামলায় ৭০ জনকে ৬৪ হাজার ৩০০ টাকা জরিমানা ও ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৪টি মোবাইল কোর্টে ২০টি মামলায় ২১ জনকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা, দৌলতখানে ২টি মোবাইল কোর্টে ১৬টি মামলায় ১০ জনকে ৪০ হাজার ২০০ টাকা জরিমানা ও ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, বোরহানউদ্দিনে ১টি মোবাইল কোর্টে ৭টি মামলায় ৭জনকে  ৪ হাজার ৫০০ টাকা জরিমানা, লালমোহনে ২টি মোবাইল কোর্টে ৮টি মামলায় ৮ জনকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা ও চরফ্যাশনে ২টি মোবাইল কোর্টে ২১টিমামলায় ২৪ জনকে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া তজুমদ্দিন ও মনপুরা উপজেলায় কোন অভিযান পরিচালনা করা হয়নি।  

গত ১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩৭১টি মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ৮১৪টি মামলায় ২ হাজার ৮৪৬ জনকে ২৫ লক্ষ ৫ হাজার ৮০০ টাকা জরিমানা এবং ১৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...