অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় করোনার প্রথম দফায় গণটিকা পাবে ৪৬ হাজার মানুষ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২১ রাত ০১:৩৩

remove_red_eye

৭৬২

অচিন্ত্য মজুমদার ::  ভোলা জেলায় আগামী ৭ আগস্ট থেকে শুরু হচ্ছে গ্রাম পর্যায়ে করোনাভাইরাসের গণ টিকাদান কার্যক্রম। টিকাদান কেন্দ্র গুলোতে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নেওয়া যাবে। গণটিকা দানের দিনে জেলায় মোট ৬৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় প্রথম পর্যায়ে মোট ৪৬ হাজার ২০০ জনকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে (৫ই আগস্ট) ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ‍‍‌"কোভিড -১৯ টিকাদান কার্যক্রম" বিষয়ক প্রেস কনফারেন্সে এসব তথ্য তুরে ধরেন নবাগত সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান।  

এসময় তিনি আরো জানান, আগামী ০৭ আগস্ট থেকে ভোলার ৬৮টি ইউনিয়নে এবং ভোলা, লালমোহন ও চরফ্যাশন পৌরসভায় ভ্যাকসিন দেয়া শুরু হবে। প্রতিটি ইউনিয়নে ১টি করে টিকা কেন্দ্রে ৩টি বুথে ৬০০ জনকে টিকার আওতায় আনা হবে।

প্রখম পর্যায়ে  ৬৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় (ভোলা, চরফ্যাশন ও লালমোহন) মোট ৪৬ হাজার ২০০ ডোজ টিকা দেয়া হবে। প্রথম পর্যায়ে ইউনিয়গুলোর ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের ভ্যাকসিনের আওতায় আনা হলেও পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের এ ভ্যাকসিনের আওতায় আনা হবে।

এসময় তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে তালিকা তৈরী করে রেজিস্ট্রেশন শুর করা হবে। এক্ষেত্রে নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীরা অগ্রাধীকার পাবেন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া টিকা গ্রহণকারীরা টিকা নেওয়ার পর অন্তত ১ঘন্টা কেন্দ্রে অবস্থান অবস্থান করতে হবে বলে তিনি জানান।  

আগামী ৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই টিকা প্রদান কার্যক্রম চলবে। এর পাশাপাশি ভোলা সদর হাসপাতালের টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি সাংবাদিকদের জানান, গত ৭ ফেব্রুয়ারী ৯২ হাজার ৫০০ ডোজ  ভারতের স্ট্রেজেনিকা কোভিড-১৯ ভ্যাকসিন তারা পেয়েছেন। এর মধ্যে ৭৩ হাজার ৪৪১ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়।  ভ্যাকসিন সল্পতার কারণে এসময় ১৫ হাজার ৫৫৩ জন দ্বিতীয় ডোজ নিতে পারেনি। চলতি মাসের ৪ আগস্ট ১৬ হাজার স্ট্রেজেনিকা কোভিড-১৯ ভ্যাকসিন তারা হাতে পেয়েছেন।  গণটিকা কার্যক্রমের পরপরই যারা দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেনি তাদেরকে দেওয়া হবে।   

অপরদিকে ১৯ জুন ১ লক্ষ ০৫ হাজার ৬০০ ডোজ চিনের সিনোফার্মের কোভিড-১৯ ভ্যাকসিন ভোলা আসে। ইতি মধ্যে ৩২ হাজার ৬৩৬ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া হয়ে । এখনও ৭২ হাজার ৯৬৪ ডোজ টিকা মজুদ রয়েছে বলে জানান তিনি।   
 
সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আরটিভি ও যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু, এসএটিভি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এ্যাডভোকেট সাহাদাত শাহিন, একাত্তর টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, ডিবিসি নিউজ ও দি ডেইলী অবজারভার প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, বাসস প্রতিনিধি হাসনাইন আহমেদ মুন্না, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু প্রমুখ।  

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...