অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় দুই দিনে ৭ জনের মৃত্যু, করোনায় ইউনিটে ভর্তি ৮৮

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২১ রাত ০১:০৫

remove_red_eye

৬৬২

অচিন্ত্য মজুমদার :: ভোলায় গত দুই দিনে করোনা আক্রান্ত হয়ে নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার মধ্য বাপ্তার মোঃ শাজাহান (৬০), পৌর সভার ৯নং ওয়ার্ডের নবিপুরের লক্ষন শীল (৭০), মনপুরা উপজেলার কলাতলীর চরের বিবি ফাতেমা (৫৫) ও দৌলতখান উপজেলার সৈয়দপুরের আবদুল মান্নান (৮০) বৃহস্পতিবার এবং সদর উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ডের কালীখোলা এলাকার জোসনা বালা (৪০), উত্তর দিঘলদী ইউনিয়নের অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা মহিউদ্দিন ফারুখ (৬৫) ও দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের মোঃ জাফর (৪৫) শুক্রবার সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মারা যান। শুক্রবার ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৫২ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে।

ভোলার সিভিল সার্জন দপ্তরের দেয়া ৭ আগস্টের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১০৮ জন। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ২৬ শতাংশ। এর মধ্যে ৭৯ জন ভোলা সদর, ৪ জন দৌলতখান, ১৩ জন বোরহানউদ্দিন, ও ১৮ জন চরফ্যাশন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৪৯ জনে দাঁড়িয়েছে।  

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৪ হাজার ৮৪৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩১ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ১১৭ জন। এছাড়া ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৪২৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৬ জন। বর্তমানে সেখানে ৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে আরো অন্তত ২০০ জনকে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ২১ হাজার ৮৫৯ জনের নমুনা সংগ্রহ করে র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। 

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...