অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলা হাসপাতালে করোনা রোগীদের মাঝে ছাত্রলীগের ফল বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২১ দুপুর ০২:২০

remove_red_eye

৭৭৩

ভোলায় হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীদের মাঝে ফল বিতরণ করেন ভোলা জেলা ছাত্রলীগ। রবিবার বেলা ১১ টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি প্রায় ৭০জন রোগীর জন্য সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামানের নিকট বিভিন্ন জাতের মৌসুমী ফল তুলে দেন। পরে হাসপাতালের আবাসিক মেডিল অফিসারের মাধ্যমে করোনা রোগীদের মাঝে এ ফল বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাইহান আহমেদ, সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি, ইব্রাহীম উজ্জল, আহমেদ ফাহিম, সাংগঠনিক সম্পাদক জয়দেব চন্দ্র, আনোয়ার হোসেন সুমন, সদর উপজেলার সভাপতি নেওয়াজ শরীফ কুতুব, সাধারণ সম্পাদক সালমান গোলদার প্রমূখ। এসময় জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ বলেন, বরিশাল বিভাগের মধ্যে ভোলা জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশী। তাই ভোলা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি করোনা রোগীদের জন্য বিভিন্ন জাতের মৌসুমী ফল বিতরণ করেছি। করোনার এই মহামারির সময়ে আমাদের এ সামান্য উপহার তাদের শরীর ও মনকে সতেজ রাখতে সহায়তা করবে বলে আমরা মনে করি। ভবিষ্যতে ছাত্রলীগের এ ধরণের মানবিক কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, করোনা আক্রান্ত রোগীদের জন্য সবচেয়ে বেশী যে জিনিসটি প্রয়োজন সেটি হলো মানুষিক শক্তি। ছাত্রলীগের করোনা রোগীদের জন্য ফল উপহার তাদের মনকে উজ্জীবিত করবে। আমরা এ ফলগুলো হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীদের মাঝে বিতরণ করবো। সেই সাথে করোনার এ মহামারির সময়ে ছাত্রলীগের এ মানবিক উপহার আমরা মনে রাখবো।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...