অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় লকডাউন অমান্য করায় ৮৩ জনের জেল-জরিমানা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২১ রাত ১১:২৭

remove_red_eye

৭৯৮

অচিন্ত্য মজুমদার :: ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় ৭১টি মামলায় ৮২ জনকে ৫১ হাজার ১৫০ টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের ১৮তম দিন সোমবার দিনভর জেলার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। তবে শহরে অসচেতন মানুষের ঘোরাঘুরি ছিল আগের কয়েক দিনের মতোই। পাশাপাশি রাস্তায় রিকশা, অটোরিকশাসহ যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। এছাড়া সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি অথবা সামাজিক দূরত্বের পাশাপাশি বিধিনিষেধ মানার প্রবণতা নেই বললেই চলে। প্রশাসনের কঠোর নজরদারি আর জেল-জরিমানা আদায়েও থামানো যাচ্ছে না অতি উৎসাহী অসচেতন মানুষের স্রোতে। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে সকাল থেকেই শুরু হয় মানুষের অবাধ বিচরণ। তবে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের কাছে জেল-জরিমানার শিকার হচ্ছেন অনেকেই।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে সোমবার ৭১টি মামলায় ৮২ জনকে ৫১ হাজার ১৫০ টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৭টি মোবাইল কোর্ট ৪২টি মামলায় ৪২ জনকে ২৯ হাজার ৩৫০ টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের কারাদন্ড, দৌলতখানে ১টি মোবাইল কোর্ট ৩টি মামলায় ৩ জনকে ২ হাজার টাকা জরিমানা, লালমোহনে ১টি মোবাইল কোর্ট ১৬টি মামলায় ২১ জনকে ৯ হাজার ৩০০ টাকা জরিমানা, চরফ্যাশনে ১টি মোবাইল কোর্ট ৭টি মামলায় ১৩ জনকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা ও মনপুরায় ১টি মোবাইল কোর্ট ৩টি মামলায় ৩ জনকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলায় কোন অভিযান পরিচালনা করা হয়নি।  

গত ১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ৪১৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার ৯৭টি মামলায় ৩ হাজার ১৫১ জনকে ২৭ লক্ষ ৮ হাজার ২৫০ টাকা জরিমানা এবং ১৬০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...